Google logo Googleplex headquarters
প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তথ্য ভাগ করতে হবে গুগলকে
যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আদালত বহুল আলোচিত মামলায় রায় দিয়েছে যে, গুগলকে তার জনপ্রিয় ক্রোম ব্রাউজার বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বিক্রি করতে হবে না। তবে প্রতিষ্ঠানটিকে একচেটিয়া চুক্তি থেকে সরে আসতে হবে এবং প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সার্চ-সংক্রান্ত তথ্য ভাগ করে নিতে হবে। এই রায়ের ফলে গুগলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো নতুন করে ব্যবসায়িক সুবিধা পেতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
মামলার মূল বিষয় ছিল গুগলের ব্যবসায়িক প্রভাব বিস্তার। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অ্যাপল, স্যামসাংসহ বিভিন্ন ডিভাইস নির্মাতা কোম্পানিকে প্রতিবছর বিপুল অর্থ দিয়ে তাদের পণ্যে গুগল সার্চ বা ক্রোম ডিফল্ট হিসেবে যুক্ত রাখত। শুধু ২০২১ সালেই অ্যাপল, মজিলা ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের চুক্তির জন্য গুগল ব্যয় করেছে প্রায় ২৬ বিলিয়ন ডলার। আদালতের মতে, এসব চুক্তি একচেটিয়াত্ব সৃষ্টি করেছে এবং প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করেছে।
রায়ের পর গুগল দাবি করেছে, এটি তাদের বিজয়। প্রতিষ্ঠানটির বক্তব্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উত্থানের কারণে ডিজিটাল শিল্পে প্রতিযোগিতা তীব্র হয়েছে এবং ব্যবহারকারীরা এখন আগের চেয়ে সহজেই নিজেদের পছন্দের সেবা বেছে নিতে পারছেন। অন্যদিকে সমালোচকেরা মনে করছেন, আদালতের এই সিদ্ধান্ত গুগলের ব্যবসায়িক প্রভাব পুরোপুরি ভাঙতে পারবে না। গুগলের প্রতিদ্বন্দ্বী ডাকডাকগো বলেছে, ভোক্তাদের ক্ষতি রোধে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন ছিল।
বিচার বিভাগ চেয়েছিল, গুগলকে ক্রোম ব্রাউজার বিক্রি করতে বাধ্য করা হোক। কিন্তু আদালত বলেছে, সেই পদক্ষেপ মামলার প্রেক্ষাপটে মানানসই নয়। একইভাবে গুগলকে অ্যান্ড্রয়েড বিক্রি করারও প্রয়োজন নেই, কারণ এটি বিশ্বের অধিকাংশ স্মার্টফোনের প্রধান অপারেটিং সিস্টেম। বিচারকের মতে, মালিকানা পরিবর্তনের বদলে একচেটিয়াত্ব ভাঙার দিকেই জোর দেওয়া উচিত।
আদালতের এই রায় প

