Interpol Red Notice
শ্রমিকদের পাওনা না দেওয়ায় গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে রেড নোটিস জারি উদ্যোগ
শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে বিদেশে পালিয়ে থাকা দেশের তিন পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। তাদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির অনুরোধ পাঠানো হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ, ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলামের বিরুদ্ধে এ নোটিস জারি করা হবে। দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করা এবং দেশে অনুপস্থিত থাকার অভিযোগেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে মালিকপক্ষের গাফিলতি এবং বিদেশে পালিয়ে থাকার কারণে তিনটি গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিস জারির উদ্যোগ নেওয়া হয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল (এনসিবি) স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ইন্টারপোল কর্তৃপক্ষকে রেড নোটিস জারির জন্য অনুরোধ পাঠানো হয়েছে। এর মাধ্যমে তাদের দ্রুত দেশে ফেরত আনার চেষ্টা চলছে।
এর আগে গত কোরবানির ঈদের সময়ে শ্রমিকেরা বেতন ও ঈদ ভাতা পরিশোধের দাবিতে আন্দোলনে নামেন। শ্রমিকদের দাবি পূরণ না হলে সরকার জানায়, প্রয়োজনে উদ্যোক্তাদের গাড়ি ও সম্পদ বিক্রি করে হলেও শ্রমিকদের পাওনা দেওয়া হবে। সেই সময় টিএনজেড গ্রুপের সঙ্গে সরকারের বৈঠকও হয়েছিল। কিন্তু বৈঠক সত্ত্বেও বকেয়া পরিশোধের অগ্রগতি হয়নি।
শ্রমিক নেতারা বলছেন, এ ধরনের উদ্যোগ সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ হলেও এর বাস্তবায়ন দেখতে হবে। অনেক সময় রেড নোটিস জারি হলেও অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনা দীর্ঘ প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। তবে সরকারের অবস্থান স্পষ্ট হওয়ায় শ্রমিকদের পাও

