Daraz Seller Summit 2025
Daraz Seller Summit 2025
বাংলাদেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে আয়োজন করল তাদের বার্ষিক ফ্ল্যাগশিপ অনুষ্ঠান ‘সেলার সামিট ২০২৫’। ‘হ্যাপি সেলিং’ থিমের এই আয়োজনকে ঘিরে একত্রিত হয় দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড, শিল্পের অগ্রগামী ব্যক্তিত্ব এবং এক হাজারেরও বেশি বিক্রেতা অংশীদার।
সম্মেলনে দারাজের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে তারা ২০০-টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে কাজ করছে। খুব শিগগিরই এই সংখ্যা ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ‘ওয়ান-স্টপ ডিজিটাল মার্কেটিং সলিউশন’ চালুর ঘোষণা আসে, যা বিক্রেতাদের সরাসরি ১,০০০ এরও বেশি ইনফ্লুয়েন্সার ও অ্যাফিলিয়েটের সঙ্গে যুক্ত করবে। এসব ইনফ্লুয়েন্সারের মিলিত অনুসারীর সংখ্যা প্রায় ৫০ লাখ। উদ্যোগটি বিক্রেতাদের পণ্য ক্রেতাদের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
দারাজ তাদের আসন্ন মেগা ক্যাম্পেইনগুলো—৯.৯, ১০.১০ এবং বহুল প্রতীক্ষিত ১১.১১—সম্পর্কে বিস্তারিত জানায়। প্ল্যাটফর্মের উন্নত টুলস ও সেবা, বিশেষ করে দারাজ মার্কেটিং সলিউশনস (ডিএমএস)-এর সহায়তায় বিক্রেতারা এসব ক্যাম্পেইনে বিক্রি দ্বিগুণ করতে পারবেন বলে জানায় আয়োজকরা।
অনুষ্ঠানে ই-কমার্স খাতে অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক ব্র্যান্ড ও বিক্রেতাকে পুরস্কৃত করা হয়।
ডেটল পায় সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড।
