পরিবারের আয় ব্যয়
দেশের ৮০ শতাংশ পরিবার আয় দিয়ে খরচ মেটাতে ব্যর্থ
দেশের অধিকাংশ পরিবার সংসার চালানোর মতো পর্যাপ্ত আয় করতে পারছে না। সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক সমীক্ষায় উঠে এসেছে, মাসিক আয়–ব্যয়ের ভারসাম্যে দেশের প্রায় ৮০ শতাংশ পরিবার ঘাটতির মুখে পড়ছে। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে ধার–দেনার ওপর নির্ভর করছে।
গবেষণায় বলা হয়, নিচের দিকে থাকা ৪০ শতাংশ পরিবারের মাসিক গড় আয় ১৪ হাজার ৮৮১ টাকা, কিন্তু তাদের মাসিক ব্যয় দাঁড়াচ্ছে ১৭ হাজার ৩৮৭ টাকা। আর মধ্যবর্তী অবস্থানে থাকা ৪০ শতাংশ পরিবারের আয় ২৮ হাজার ৮১৮ টাকা, তবে খরচ করতে হচ্ছে ২৯ হাজার ৭২৭ টাকা। অর্থাৎ এই দুই স্তরের পরিবারের আয় কখনোই ব্যয়ের সঙ্গে পাল্লা দিতে পারছে না।
অন্যদিকে দেশের সবচেয়ে ধনী ২০ শতাংশ পরিবার তুলনামূলক স্বচ্ছল। তাদের মাসিক আয় গড়ে ৭৮ হাজার ৫০৩ টাকা, যা ব্যয়ের (৭০ হাজার ৭৭০ টাকা) চেয়ে অনেক বেশি।
পিপিআরসি ৮ হাজার ৬৭টি পরিবারের ওপর জরিপ চালিয়ে এ তথ্য প্রকাশ করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অনুযায়ী, দেশে বর্তমানে চার কোটিরও বেশি পরিবার রয়েছে।
সংসার চালাতে ঋণের বোঝা
গবেষণা বলছে, দেশের ৫২ শতাংশ পরিবার কোনো না কোনো কারণে ঋণ নিয়েছে। এর মধ্যে এক–তৃতীয়াংশ পরিবার শুধু সংসারের খরচ চালানোর জন্যই ধার করেছে।
এ বিষয়ে অর্থনীতিবিদ ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, “জনগোষ্ঠীর বড় অংশের আয় তাদের মৌলিক খরচ মেটাতে যথেষ্ট নয়। তারা সরকারি–বেসরকারি সহায়তার ওপর নির্ভর করছে, আবার অনেকে আত্মীয়–স্বজনের কাছে হাত পাতছে। কোভিড–পরবর্তী সময়ে এই চাপ আরও বেড়েছে। মূল্যস্ফীতির কারণে প্রকৃত আয় কমে গেছে, অথচ মজুরি সেইভাবে বাড়েনি। আগে যেটুকু বাড়তি থাকত, তা দিয়ে জামাকাপড় বা বিনোদন হতো—এখন সেই সুযোগও নেই।”
ঋণ নেওয়ার প্রধান ৫ কারণ
পিপিআরসির সমীক্ষায় পরিবারগুলো ঋণ নেওয়ার নà

