What-will-Happen-to-Nagad
মালিকানা যাচ্ছে বেসরকারি খাতে
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদকে ডাক বিভাগের হাত থেকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নানা অভিযোগ ও আর্থিক অনিয়মের কারণে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার ঢাকার সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন বিনিয়োগকারী খুঁজতে বিজ্ঞপ্তি দেওয়া হবে।
“তিন থেকে চার মাসের মধ্যে নগদের মালিকানা বেসরকারি খাতে হস্তান্তর করা হবে। পোস্ট অফিসের সক্ষমতা নেই, তাই নতুন বিনিয়োগকারীর খোঁজ চলছে,” বলেন গভর্নর।
তিনি আরও জানান, সরকারের মূল লক্ষ্য হলো প্রতিষ্ঠানটিকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করা।
অভিযোগ ও সংকটে নগদ
২০১৯ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে নগদ। পরে এটি ডিজিটাল ব্যাংকের লাইসেন্সও পায়। তবে আওয়ামী লীগ সরকারের সময় প্রতিষ্ঠানটিকে নিয়ম ভেঙে সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদের পুরোনো পর্ষদ ভেঙে প্রশাসক বসায়। পরে হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করলে ডাক বিভাগ প্রতিষ্ঠানটির দায়িত্ব নেয়।
এরই মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক অর্থ আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে। তদন্তে দেখা যায়, ই-মানির বিপরীতে বাস্তব টাকায় ১০১ কোটিরও বেশি ঘাটতি এবং মোট ৬৪৫ কোটি টাকার অনিয়ম হয়েছে।
নতুন বিনিয়োগকারীর খোঁজ
গভর্নর মনসুর বলেন, নগদকে পুনরুজ্জীবিত করতে প্রযুক্তিনির্ভর বড় কোম্পানিকে শেয়ারহোল্ডার করা দরকার।
“বিকাশের মতো কোনো প্রতিষ্ঠান ধাপে ধাপে নগদে বিনিয়োগ করলে একে যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো সম্ভব হবে,” তিনি মন্তব্য করেন।
বর্তমানে এমএফএস খাতে কার্যত শুধু বিকাশই বড় প্রতিষ্ঠান হিসেবে রয়েছে। তাই প্রতিযোগিতা বাড়াতে নগদকে বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান গভর্নর।
নগদহীন অর্থনীতি গড়ার আহ্বান
প্রধান

