NBR
NBR
রাজস্ব খাতের বহুল আলোচিত সংস্কার প্রক্রিয়ায় বড় পরিবর্তন এসেছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সর্বমোট ১১টি সংশোধনী গৃহীত হয়।
আজকের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের অবহিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সংশোধনীতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যোগ্যতা, অভিজ্ঞতা ও ন্যায্যতা—এই তিনটি বিষয়কে। অর্থাৎ রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগে নিয়োগে সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ কর্মকর্তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে।
গত ১২ মে জারি করা মূল অধ্যাদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ—রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ—গঠন করা হয়। তবে ওই অধ্যাদেশ জারির পর থেকেই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা প্রায় দেড় মাস ধরে আন্দোলনে নামে। জুন মাসের শেষদিকে আন্দোলনের ফলে শুল্ক ও কর কার্যালয়ে কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন সাময়িকভাবে স্থগিত হলেও এনবিআরের ভেতরে বরখাস্ত, বদলি ও নানা শাস্তিমূলক পদক্ষেপ চলছে।
অধ্যাদেশ সংশোধনের দাবিতে তীব্র আন্দোলনের পর গত ২৯ জুন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই আজকের সভায় সংশোধনী প্রস্তাবগুলো অনুমোদন পায়।
সংশোধনী কমিটির প্রধান
