Shwapno logo
ডিজিটাল উদ্ভাবনে রিটেইলে নতুন যুগের সূচনা
দেশের বৃহত্তম রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’ দেশে প্রথমবারের মতো সেলফ-চেকআউট কাউন্টার চালু করেছে। প্রথাগত কেনাকাটার ধারা বদলে দেওয়া এ উদ্যোগকে ক্রেতাবান্ধব এক অগ্রণী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
২০ আগস্ট ২০২৫, মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান-১ আউটলেটে বিশেষ এ সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন-এর ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, স্বপ্ন-এর প্রোডাক্ট ম্যানেজার রুকাইয়া রাফা, সুনমির কান্ট্রি হেড সানিউল জাদিদ এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ারসহ অনেকে।
সেলফ-চেকআউট কাউন্টারের মাধ্যমে ক্রেতারা পণ্য স্ক্যান করে সরাসরি ভিসা বা মাস্টারকার্ড ব্যবহার করে মূল্য পরিশোধ করতে পারবেন। এতে ক্যাশ কাউন্টারে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই দ্রুত কেনাকাটা সম্পন্ন করা সম্ভব হবে। প্রযুক্তিটি স্বপ্ন-এর তরুণ টিম তৈরি করেছে। শুরু থেকেই এ প্রকল্পে কারিগরি সহায়তা দিয়েছে মাস্টারকার্ড, সুনমি ও ইস্টার্ন ব্যাংক।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্ন-এর এমডি সাব্বির হাসান নাসির বলেন, “স্বপ্ন সবসময়ই নতুন কিছু উদ্ভাবনের দিক দিয়ে এগিয়ে রয়েছে। বাংলাদেশের রিটেইলে প্রথম সেলফ-চেকআউট কাউন্টার চালু করা আমাদের জন্য একটি বড় মাইলফলক।”
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “স্বপ্ন-কে সঙ্গে নিয়ে বাংলাদেশের রিটেইল খাতে এই প্রযুক্তি চালু করতে পেরে আমরা গর্বিত। এটি ডিজিটাল উদ্ভাবন ও গ্রাহকদের জন্য নির্বিঘ্ন পেমেন্ট সুবিধার নতুন দিগন্ত উন্মোচন করবে।”
ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার জানান, “ডিজিটাল ব্যাংকিংয়ে ইবিএল সবসময় অগ্রণী। এই প্রকল্পে নিরাপদ পেমেন্ট সমাধান প্রদান করতে পারা আমাদের জন্য গর্বের।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ইউএস কমার্শিয়াল সার্ভিসের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট।
স্বপ্ন জানিয়েছে, গুলশান আউটলেটের পর ধাপে ধাপে দেশের অন্যান্য আউটলেটেও এই সেবা চালু à

