আন্তর্জাতিক বাণিজ্য মেলা
এখন থেকে হবে শুধু ‘ঢাকা বাণিজ্য মেলা
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ)’। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের ১৪৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
কেন নাম পরিবর্তন?
সভায় জানানো হয়, ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক মান বজায় রেখে বিদেশি ক্রেতা-বিক্রেতাদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ শুরু হয়েছিল। লক্ষ্য ছিল গুণগতমানসম্পন্ন বিদেশি পণ্য, প্রযুক্তি ও উদ্ভাবন দেশীয় বাজারে উপস্থাপন করা এবং স্থানীয় উদ্যোক্তাদের বিশ্বমানের সঙ্গে পরিচিত করা।
কিন্তু বাস্তবে দেখা গেছে, অনেক বিদেশি প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ না করে দূতাবাস বা সরকারি প্রতিনিধিদলের পরিবর্তে স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে অংশ নিচ্ছে। এর ফলে—
- প্রদর্শিত পণ্য ও সেবার প্রকৃত মান যাচাই করা যাচ্ছে না
- বিদেশি ব্র্যান্ড নাম ব্যবহার করে মানহীন স্থানীয় পণ্য বাজারজাত হচ্ছে
- ক্রেতারা প্রতারিত হচ্ছেন
- মেলার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে
ফলে বিদেশি ক্রেতা ও দর্শনার্থীর আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। স্থানীয় উদ্যোক্তারা বৈশ্বিক ট্রেন্ড ও আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হারাচ্ছেন। আন্তর্জাতিক ব্র্যান্ড ইমেজ দুর্বল হয়ে পড়ায় এ বছর থেকে মেলাটিকে শুধুমাত্র ‘ঢাকা বাণিজ্য মেলা’ নামে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ক্যালেন্ডার অনুমোদন
সভায় আরও সিদ্ধান্ত হয়, ২০২৫-২৬ অর্থবছরের জন্য আন্তর্জাতিক বাণিজ্য মেলার পূর্ণাঙ্গ ক্যালেন্ডার এবং ২০২৬-২৭ অর্থবছরের আংশিক ক্যালেন্ডার অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতের মেলাগুলোকে আরও পরিকল্পিত ও কার্যকরভাবে আয়োজনের আশ্বাস দেওয়া হয়।
সভায় উপস্থিতরা
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডà

