শেয়ার বাজার
সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক ঊর্ধ্বমুখী, দেশ গার্মেন্টস শীর্ষে মূল্যবৃদ্ধিতে
রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শেষে ঢাকার শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। কয়েক দিন ধরেই বাজারে ঊর্ধ্বগতি বিরাজ করছে। আজও সেই ধারা অব্যাহত থেকে লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, আজ মোট লেনদেন হয়েছে ৮০১ কোটি ৭১ লাখ টাকার। দিনের শেষে ডিএসইর তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী।
আজ বাজারে ২০৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ১৩৫টির দাম কমেছে এবং ৫৮টির দাম অপরিবর্তিত ছিল। এর মধ্যে দাম কমার তালিকায় শীর্ষে ছিল ফারইস্ট ফাইন্যান্স এবং দাম বৃদ্ধির শীর্ষে ছিল দেশ গার্মেন্টস।
মূল্যহ্রাসে শীর্ষ পাঁচ
১. ফারইস্ট ফাইন্যান্স – আজ শেয়ারের দাম কমেছে ৬.৪৫ শতাংশ বা ২০ পয়সা। বৃহস্পতিবার দাম ছিল ৩ টাকা ১০ পয়সা, আজ কমে দাঁড়িয়েছে ২ টাকা ৯০ পয়সায়।
২. আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল – দাম কমেছে ৫.৪০ শতাংশ বা ২০ পয়সা। বৃহস্পতিবার দাম ছিল ৩ টাকা ৭০ পয়সা, আজ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৫০ পয়সায়।
৩. লিগ্যাসি ফুটওয়্যার – দাম কমেছে ৩.৫৩ শতাংশ বা ১ টাকা ৫০ পয়সা। বৃহস্পতিবার ছিল ৭০ টাকা ৮০ পয়সা, আজ কমে দাঁড়িয়েছে ৬৮ টাকা ৩০ পয়সায়।
৪. গ্লোবাল ইসলামী ব্যাংক – দাম কমেছে ৩.৪৪ শতাংশ বা ১০ পয়সা। বৃহস্পতিবার ছিল ২ টাকা ৯০ পয়সা, আজ দাঁড়িয়েছে ২ টাকা ৮০ পয়সায়।
৫. সাফকো স্পিনিং – দাম কমেছে ৩.৪৪ শতাংশ বা ৫০ পয়সা। বৃহস্পতিবার ছিল ১৪ টাকা ৫০ পয়সা, আজ নেমে দাঁড়িয়েছে ১৪ টাকায়।
মূল্যবৃদ্ধিতে শীর্ষ পাঁচ
১. à¦

