ইলিশ
জুলাই-আগস্ট মূলত ইলিশের ভরা মৌসুম। মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় রাজধানীসহ সারা দেশের বাজারে ইলিশ বিক্রি হচ্ছিল চড়া দামে। তবে মৌসুমের মধ্যভাগে এসে জালে বেশি ইলিশ ধরা পড়ায় বাজারে সরবরাহ বেড়েছে, ফলে দামও কিছুটা কমতে শুরু করেছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগের তুলনায় ইলিশের দাম কেজিপ্রতি ৫০০-৬০০ টাকা কমেছে। তবে ক্রেতাদের অভিযোগ—দাম এখনও তাদের নাগালের বাইরে।
রাজধানীর বাজার পরিস্থিতি
মিরপুর-১২ নম্বর হাজী কুজরত আলী মোল্লা মার্কেটে ইলিশ বিক্রি হচ্ছিল দুই দামে। একটি দোকানে প্রতিকেজি ইলিশ ২ হাজার ৬০০ টাকায়, আরেকটিতে ৮৫০-৯০০ গ্রামের ইলিশ ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছিল। গত সপ্তাহে যেখানে প্রতিকেজি ইলিশের দাম ছিল ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা, সেখানে এ সপ্তাহে তা নেমে এসেছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।
মিরপুর সাড়ে ১১ নম্বর মুসলিম বাজারে প্রতিকেজি ইলিশ ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছিল। একই বাজারে জাটকা (ছোট ইলিশ) পাওয়া যাচ্ছিল ৫০০ থেকে ৮০০ টাকায়।
বিক্রেতা ও ক্রেতাদের অভিমত
কুজরত আলী মোল্লা মার্কেটের মাছ ব্যবসায়ী মোহাম্মদ সুকুর মোল্লা বলেন, “এই সপ্তাহে বাজারে প্রচুর মাছ এসেছে। তবে ছোট আকারের ইলিশ বেশি, তাই দামও তুলনামূলক কম।”
তিনি আরও জানান, দামের পার্থক্য হচ্ছে উৎসভেদে। চট্টগ্রামের ইলিশ তুলনামূলক সস্তা, কিন্তু পদ্মার ইলিশের দাম সবসময়ই বেশি।
মিরপুর মুসলিম বাজারের আরেক বিক্রেতা মাসুদ জানান, বড় ইলিশ কেজিপ্রতি ২ হাজার ৪০০ টাকা, আধাকেজি ওজনের ইলিশ ১ হাজার ৩০০ টাকা এবং ছোট আকারের (৩ পিসে ১ কেজি) ইলিশ ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতাদের মধ্যে অনেকে দাম আরও কিছুটা কমার আশায় বড় ইলিশ কেনা থেকে বিরত থাকছেন। মিরপুরে কেনাকাটা করতে আসা হাওলাদার নামে এক ক্রেতা বলেন, “বড় ইলিশের দাম এখনও অনেক বেশি। একটু কমলেই কিনবো।”
সরবরাহ বাড়লেও ভোক্তাদের চাপ
বাজারে সরবরাহ বাড়লেও সাধারণ ক্রেতাদের অনেকে এà

