ছবি: সংগৃহীত
অডিবলে একীভূত হচ্ছে ন্যারেটিভ ইউনিট, ক্রিয়েটর শোগুলো যাচ্ছে নতুন বিভাগে
বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি কোম্পানি অ্যামাজন তাদের অডিও কনটেন্ট বিভাগে বড় ধরনের রদবদল এনেছে। এর অংশ হিসেবে তাদের মালিকানাধীন পডকাস্ট কোম্পানি ওয়ান্ডারি থেকে একশ ১০ জন কর্মী ছাঁটাই করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেন সার্জেন্ট পদত্যাগ করেছেন।
সোমবার (৫ আগস্ট) কর্মীদের উদ্দেশে পাঠানো এক মেমোতে অ্যামাজনের অডিও, গেম এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের ভাইস প্রেসিডেন্ট স্টিভ বুম এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
অডিও কনটেন্টে পুনর্গঠন
স্টিভ বুম বলেন, “ওয়ান্ডারির কিছু ইউনিটকে অ্যামাজনের অডিওবুক প্ল্যাটফর্ম অডিবল-এ একীভূত করা হচ্ছে। একই সঙ্গে যেসব কনটেন্ট ব্যক্তিগত ক্রিয়েটরদের উপর নির্ভর করে তৈরি হয়, সেগুলো এখন থেকে পরিচালনা করবে নতুন গঠিত বিভাগ ‘ক্রিয়েটর সার্ভিসেস’।”
তিনি আরও বলেন, “এই রদবদলের ফলে আমাদের মধ্যে সমন্বয় বাড়বে এবং সামনের কৌশলগত সুযোগগুলো কাজে লাগানো সহজ হবে। এর ফলে আমাদের শ্রোতা, কনটেন্ট নির্মাতা ও বিজ্ঞাপনদাতাদের জন্য আরও উন্নত অভিজ্ঞতা তৈরি করতে পারবো।”
তবে তিনি স্বীকার করেন, “দুঃখজনক হলেও সত্য, এই রদবদলের কারণে কিছু পদ বিলুপ্ত হয়েছে। আমরা এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত কর্মীদের ইতোমধ্যেই বিষয়টি জানিয়ে দিয়েছি।”
পাঁচ বছর আগে অধিগ্রহণ, এবার নতুন ধাপে ওয়ান্ডারি
অ্যামাজন ২০২০ সালে ওয়ান্ডারি অধিগ্রহণ করেছিল, যখন পডকাস্ট শিল্প ছিল ব্যাপকভাবে সম্প্রসারণশীল। বিশেষত, ওয়ান্ডারির “ডার্টি জন”, “ড. ডেথ” এবং “ব্লাড টেলস” এর মতো জনপ্রিয় ন্যারেটিভ সিরিজ শ্রোতাদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। পরবর্তীতে তারা জেসন ও ট্র্যাভিস কেল্সের “নিউ হাইটস” এবং ড্যাক্স শেপার্ডের “আর্মচেয়ার এক্সপার্ট”-এর মতো শো’র সঙ্গে লাভজনক লাইসেন্সিং চুক্তিও করে।
তবে প্রযুক্তি জগতের অনেক বড় প্রতিষ্ঠানগুলোর মতোই অ্যামাজনও সাম্প্রতিক সময়ে খরচ কমাতে চাচ্ছে। অডিও বিভাগ পুনর্গঠন তারই অংশ।
ইউটিউবের প্রতিযোগিতায় পডকাস্টে চ্যালেঞ্জ
স্টিভ বুম তার মেমোà

