ছবি: সংগৃহীত
নতুন প্রযুক্তি এবার খুঁজে দেবে আরও দ্রুত ও নির্ভুল তথ্য
প্রযুক্তি দুনিয়ায় এআই ব্যবহারে আরেকটি বড় পদক্ষেপ নিলো গুগল। এবার সার্চ ব্যবস্থাকে আরও স্মার্ট ও কার্যকর করতে গুগল চালু করেছে নতুন ফিচার ‘ওয়েব গাইড’, যা ব্যবহারকারীদের সার্চ করা বিষয়গুলোকে থিম বা ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে দেবে। ফলে আগের চেয়ে আরও সহজ, দ্রুত ও নির্ভুলভাবে তথ্য খুঁজে পাওয়া যাবে।
এই ফিচার চালু হয়েছে গুগলের নিজস্ব জেমিনি (Gemini) এআই মডেলের সহায়তায়।
গুগল জানিয়েছে, ‘ওয়েব গাইড’ মূলত এমন একটি এআইচালিত সার্চ সহকারী, যা ব্যবহারকারীদের কেবল লিঙ্কের ভিড়ে ফেলে দেয় না, বরং সার্চকৃত বিষয় বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য সাজিয়ে উপস্থাপন করে।
কীভাবে কাজ করবে এই ফিচার?
‘ওয়েব গাইড’ ব্যবহারকারীর সার্চ করা যেকোনো বিষয়ের ভিত্তিতে শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক ওয়েবসাইটের লিঙ্ক উপস্থাপন করবে। এরপর গুগলের জেমিনি এআই সেই তথ্য বিশ্লেষণ করে একটি সংক্ষিপ্ত সারাংশ (AI-generated summary) তৈরি করবে, যেখানে সার্চকৃত বিষয়ের মূল তথ্যগুলো সংক্ষেপে ও সহজভাবে উপস্থাপিত থাকবে।
সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে সার্চের ফলাফল উপস্থাপনের ধরণে। গুগলের মতে, এখন থেকে সার্চ রেজাল্ট গুলো থিমভিত্তিক বা বিষয় অনুযায়ী আলাদা বিভাগে সাজানো থাকবে। উদাহরণস্বরূপ, কেউ যদি সার্চ করেন ‘how to care for a mango tree’, তাহলে ফলাফলে আলাদাভাবে দেখা যাবে—‘পানি দেওয়া’, ‘সার প্রয়োগ’, ‘রোগ প্রতিরোধ’ ইত্যাদি বিভাগে সাজানো সুনির্দিষ্ট তথ্য।
ব্যবহারকারীদের জন্য সুবিধা কী?
গুগলের মতে, যারা নির্দিষ্ট কোনো প্রশ্নের দ্রুত ও নির্ভুল উত্তর খুঁজছেন, তাদের জন্য ‘ওয়েব গাইড’ হবে এক বিশাল সহায়ক।
এই ফিচার মূলত সাহায্য করবে—
- তথ্য খোঁজার সময় বাঁচাতে
- ভুল বা অসংশ্লিষ্ট লিঙ্ক এ না গিয়ে প্রাসঙ্গিক তথ্য পেতে
- জটিল বা দীর্ঘ লেখার ভেতর থেকে মূল তথ্য খুঁজে বের করতে
বিশেষ করে শিক্ষার্থী, সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও গবেষকদের জন্য এটি হবে এক প্রযুক্তিগত আশীর্বাদ।
পুরনো স্টাইলেও ব্যবহার সম্ভব
যদিও ‘ওয়েব গাইড’ ফিচারটি অনেক নতুনত্ব নিয়ে এসেছে, তবে ব্যবহারকারীরা চাই

