ছবি: সংগৃহীত
ছয় মাসে ২ হাজার কর্মসংস্থান, লক্ষ্য ১২ হাজার
দীর্ঘ ২২ বছর ধরে বন্ধ থাকা বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিল পুনরায় চালু করে ছয় মাসেই দুই হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে প্রাণ-আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, টেলি মার্কেটিং ও তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে নতুন বিনিয়োগের মাধ্যমে আরও ১০ হাজার কর্মসংস্থানের লক্ষ্যে কাজ চলছে।
শনিবার রাজশাহীর সপুরায় বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড কারখানা প্রাঙ্গণে আয়োজিত “দুই হাজার কর্মসংস্থান উদযাপন, লক্ষ্য ১২ হাজার” শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে তিনি বলেন, “প্রাণ-আরএফএল গ্রুপের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। দীর্ঘদিন বন্ধ থাকা একটি রাষ্ট্রায়ত্ত মিল পুনরায় চালু করে এত অল্প সময়ে দুই হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি সত্যিই প্রশংসনীয়। এটি শুধুমাত্র একটি কারখানা চালু হওয়া নয়, বরং একটি অঞ্চলের আর্থ-সামাজিক পরিবর্তনের সূচনা।”
তিনি আরও বলেন, “যখন গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠী কর্মসংস্থানের অভাবে শহরমুখী হচ্ছে, তখন প্রাণ-আরএফএল-এর মতো প্রতিষ্ঠান স্থানীয় পর্যায়ে শিল্পায়নের মাধ্যমে টেকসই কর্মসংস্থান তৈরি করছে, যা জাতীয় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্ত কয়েকজন কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেন অতিথিরা।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, “আমরা বিশ্বাস করি, ঢাকায় গিয়ে কাজ করার সময় শেষ হয়ে এসেছে। এখন সময় হয়েছে গ্রামে-গঞ্জে শিল্প স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার। রাজশাহীতে আমরা শ্রমঘন শিল্পে বিনিয়োগ করছি, যার ফলে বিপুল সংখ্যক মানুষের জন্য কাজের ব্যবস্থা হচ্ছে।”
তিনি জানান, কারখানাটি হবে সম্পূর্ণ টেকসই সবুজ শিল্পপার্ক এবং এর উৎপাদিত পণ্য শতভাগ রপ্তানিমুখী হবে। নারীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এখানে টেলি মার্কেটিং সেক্টরও চালু করা হবে।
প্রসঙ্গত, গত অক্টোবরে বাংলাদেশ টেক্সà¦

