ছবি: সংগৃহীত
এমডির দেশত্যাগের গুঞ্জন: ভোগান্তিতে গ্রাহক ও এজেন্টরা
অনলাইনে উড়োজাহাজের টিকেট বুকিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’-এর ওয়েবসাইট হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। এর সঙ্গে ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদের দেশত্যাগের গুঞ্জন। এসব খবর সামনে আসতেই ঢাকার মতিঝিলে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ভিড় করতে থাকেন ক্ষতিগ্রস্ত গ্রাহক ও টিকিট বিক্রয়কারী বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিকরা।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, বহু গ্রাহক ও অংশীদার ট্রাভেল এজেন্ট আগেভাগেই টিকিট বুকিংয়ের জন্য টাকা পরিশোধ করলেও এখন তারা কোনো সেবা পাচ্ছেন না। অনেকেই জানিয়েছেন, লক্ষাধিক টাকা জমা দেওয়ার পরও তারা নির্ধারিত টিকিট পাননি এবং বর্তমানে প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো ধরনের যোগাযোগও সম্ভব নয়।
গ্রাহকদের ভিড় ও পুলিশের হস্তক্ষেপ
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বিডিনিউজকে জানান, “ফ্লাইট এক্সপার্টের যিনি এমডি, তিনি আত্মগোপনে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। কেউ কেউ বলছেন তিনি দেশ ত্যাগ করেছেন। এসব তথ্য আমরা যাচাই করছি।”
তিনি বলেন, “অনেক গ্রাহক ও এজেন্ট এসে অফিসে ভিড় করেছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি, তবে মৌখিকভাবে আমরা অনেক অভিযোগ পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি আরও জানান, প্রতিষ্ঠানটির হেড অব কমার্শিয়াল সাঈদ আহমেদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন, গত শনিবার এমডি সালমান বিন রশিদ কাউকে কিছু না জানিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বিদেশে পাড়ি জমান এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তার মাধ্যমে কোম্পানি বন্ধের ঘোষণা দেন।
মুঠোফোন বন্ধ, যোগাযোগের চেষ্টা ব্যর্থ
এ বিষয়ে জানতে সালমান বিন রশিদের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির অন্য কোনো কর্মকর্তা বা মুখপাত্রও আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে রাজি হননি।
২০১৭ সালে যাত্রা শুরু, দ্রুত জনপ্রিয়তা
‘ফ্লাইট এক্সপার্ট’ ২০১৭ সালের মার্চে বাংলাদেà

