ছবি: সংগৃহীত
একদিনের দেরিতে অবশেষে সফলভাবে উৎক্ষেপণ হলো নাসার ‘ক্রু-১১’ মিশন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা ৪৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৪৩ মিনিটে) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নভোচারীদের নিয়ে মহাকাশের উদ্দেশে রওনা দেয় ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেট।
আবহাওয়া অনুকূলে না থাকায় নির্ধারিত সময়ের একদিন পর এই উৎক্ষেপণ করা হয়। বৃহস্পতিবার উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। স্পেসডটকম জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে একদিন পিছিয়ে শুক্রবার ফ্লাইটটি সফলভাবে সম্পন্ন হয়।
চার সদস্যের এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন নাসার জেনা কার্ডম্যান। তার সঙ্গে রয়েছেন নাসারই মাইক ফিঙ্কে, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা’র কিমিয়া ইউই এবং রাশিয়ার মহাকাশচারী ওলেগ প্লাতনভ। প্রায় ছয় মাস আইএসএসে অবস্থান করবেন তারা।
মিশনে কার্ডম্যান কমান্ডারের দায়িত্ব পালন করছেন, ফিঙ্কে পাইলটের ভূমিকায় আছেন, আর ইউই ও প্লাতনভ মিশনের বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন।
পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী শনিবার ভোর ৩টায় ‘ক্রু ড্রাগন এন্ডেভার’ ক্যাপসুলটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) সঙ্গে ডক করবে। ‘ক্রু-১১’ নভোচারীরা বর্তমানে স্টেশনে থাকা ‘ক্রু-১০’ মিশনের সদস্যদের বদলি হিসেবে কাজ করবেন। ডকিং সম্পন্ন হওয়ার কয়েকদিন পরেই পৃথিবীতে ফিরে আসবে ‘ক্রু-১০’ দলের সদস্যরা, যারা গত মার্চে আইএসএসে পৌঁছেছিল।
‘ক্রু-১১’ হলো স্পেসএক্সের নাসার সঙ্গে যৌথভাবে পরিচালিত ‘কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম’-এর আওতায় ১১তম মানব মিশন। তবে স্পেসএক্স এর আগেও আরও বেশ কিছু মানববাহী মিশন পরিচালনা করেছে। ২০২০ সালে প্রথম পরীক্ষামূলকভাবে নভোচারী পাঠানোর পর থেকে তারা সাতটি বেসরকারি মিশন সফলভাবে মহাকাশে পাঠিয়েছে।
কার্ডম্যান ও প্লাতনভের জন্য এটি প্রথম মহাকাশযাত্রা। ইউই আগে একবার এবং ফিঙ্কে এর আগে তিনবার মহাকাশে গিয়েছেন, ফলে ফিঙ্কের জন্য এটি চতুর্থ ভ্রমণ। এদিকে, ‘এন্ডেভার’ ক্যাপসুলের জন্য এটি à

