ছবি: সংগৃহীত
মিরসরাইয়ে হবে আধুনিক কারখানা, কর্মসংস্থান ২৫ হাজার মানুষের
বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাতে ২৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ।
মঙ্গলবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হান চুন।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ শুরুতে ১৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল। গত এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তিও সই হয়।
তবে নতুন করে সম্ভাব্যতা যাচাই ও সরকারের পক্ষ থেকে জোরালো সহযোগিতা পাওয়ার পর বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ২৫ কোটি ডলার নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
সংস্থাটি বাংলাদেশে তিনটি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দুটি হবে পোশাক প্রক্রিয়াজাতকরণ কারখানা এবং একটি হবে নিটিং ও ডাইং কারখানা। এসব কারখানায় প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে হ্যান চুন বলেন, “বিডা, বেজা ও বেপজার সঙ্গে ফলপ্রসূ আলোচনা শেষে আমরা আত্মবিশ্বাস পেয়েছি। তাই বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে বাংলাদেশে কাজ করতে চাই।”
বিডা, বেজা ও বেপজার কর্মকর্তারা জানিয়েছেন, এটি এখন পর্যন্ত বাংলাদেশের বস্ত্র খাতে চীনের কোনো একক কোম্পানির সবচেয়ে বড় বিনিয়োগ।
বিনিয়োগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আপনি বাংলাদেশে চীনের বিনিয়োগের নেতৃত্ব নিয়েছেন। আশা করছি, এই পদক্ষেপ চীনের অন্য উদ্যোক্তাদেরও বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করবে।”
তিনি আরও বলেন, দেশের ফ্যাশন খাতকে আরও এগিয়ে নিতে বাংলাদেশি ডিজাইনারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।
বৈঠকে হ্যান্ডার চেয়ারম্যান মিরসরাইয়ে নির্মাণাধীন একটি কারখানার নকশা উপস্থাপন করেন। নকশা দেখে মুহাম্মদ ইউনূস বলেন, “এটা আমার কাছে একট

