ছবি: সংগৃহীত
ব্যস্ত মহাসড়কের পাশে স্লাববিহীন ম্যানহোলে দুর্ঘটনা, স্থানীয়দের ক্ষোভ
গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকার খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে টঙ্গীর শালিকচুড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিখোঁজ নারীর পড়ার স্থানটি থেকে পানি গিয়ে মিশেছে শালিকচুড়া বিলে। উদ্ধার অভিযানের সময় সেখানেই তার মরদেহ পাওয়া যায়।”
এর আগে রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেটের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান ২৮ বছর বয়সী ফারিয়া তাসনিম জ্যোতি। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মসজিদপাড়ার ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। বর্তমানে তিনি টঙ্গী হোসেন মার্কেট এলাকায় থেকে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার দিন ওষুধ সরবরাহের কাজে টঙ্গী হাসপাতালে যাওয়ার পথে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফারিয়া। হঠাৎই অসাবধানতাবশত পা পিছলে পড়ে যান ঢাকনাবিহীন একটি ম্যানহোলে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী ইম্পেরিয়াল হাসপাতালের সামনের মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে একটি ম্যানহোলের ঢাকনা ছিল না। সেখানে কোনো স্লাব বা নিরাপত্তামূলক সাইনবোর্ডও লাগানো হয়নি। ফলে পথচারীরা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছিলেন। এ বিষয়টি আগেও স্থানীয়দের নজরে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।
নিহতের বড় ভাই শোভন জানান, “রোববার রাতে বোনের মোবাইল বন্ধ পাওয়া গেলে খোঁজ শুরু করি। পরদিন সকালে ঘটনাস্থলে গিয়ে একটি জুতা দেখে সন্দেহ হয়। পরে বিষয়টি নিশ্চিত হই।”
ঘটনার পর থেকেই টঙ্গী ফায়ার সার্ভিস, গাজীপুর সিটি করপোরেশন ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হয়। অবশেষে মঙ্গলবার সকালে বিলে ভেসে ওঠে তার মরদেহ।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, এত ব্যসà

