ছবি: সংগৃহীত
স্মার্ট ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও নানা সংস্করণে ছোট পরিবারের নির্ভরতার প্রতীক হতে চায় নতুন ন্যানো
বাজারে আবারও আত্মপ্রকাশ করতে যাচ্ছে ভারতের জনপ্রিয় ছোট গাড়ি টাটা ন্যানো—তবে এবার একেবারে নতুন রূপে, আধুনিক ফিচার ও প্রযুক্তির সমন্বয়ে। শহুরে যানজটপূর্ণ রাস্তায় সহজে চলাচল ও পার্কিংয়ের সুবিধা মাথায় রেখে ন্যানোর এই নতুন সংস্করণ তৈরি করা হয়েছে মূলত ছোট পরিবার ও মধ্যবিত্ত শ্রেণিকে লক্ষ্য করে।
শক্তিশালী ইঞ্জিন ও দারুণ মাইলেজ
নতুন টাটা ন্যানোতে থাকছে ৬২৪ সিসির টুইন সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, যা ৫১Nm টর্ক উৎপাদনে সক্ষম। সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১০৫ কিলোমিটার, আর মাত্র ৫ সেকেন্ডেই ০ থেকে ৬০ কিমি গতি তুলতে পারবে গাড়িটি। মাইলেজও অত্যন্ত প্রশংসনীয়—ইকো মোডে প্রতি লিটার পেট্রোলে ২৬ কিমি পর্যন্ত চলতে সক্ষম। এছাড়া ২৪ লিটার ট্যাঙ্কে গাড়িটি একবার পূর্ণ ট্যাঙ্কে ৫৫০ কিমি পর্যন্ত চলবে।
অত্যাধুনিক ফিচারে ঠাসা
নতুন ন্যানোতে যুক্ত হয়েছে একাধিক আধুনিক প্রযুক্তি। থাকছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, সম্পূর্ণ ডিজিটাল ড্রাইভার ক্লাস্টার, ব্লুটুথ ও ইউএসবি পোর্ট, পাওয়ার উইন্ডো, সেন্ট্রাল লকিং সিস্টেম এবং সানরুফ। রিক্লাইনিং ফ্রন্ট সিট, অ্যালয় হুইল ও এলইডি হেডল্যাম্প গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
নিরাপত্তায় আপসহীন
গাড়িটির নিরাপত্তা ব্যবস্থাও এবার আগের চেয়ে অনেক উন্নত। থাকছে ৪টি এয়ারব্যাগ, এবিএস (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম), চাইল্ড সিট মাউন্টিং, রিয়ার সেন্সর ও ক্যামেরা, স্টিল বডি এবং সিটবেল্ট রিমাইন্ডার, যা শহর ও হাইওয়ে উভয় রাস্তায় নিরাপদ যাত্রা নিশ্চিত করবে।
আসছে CNG ও ইলেকট্রিক সংস্করণ
শুধু পেট্রোল নয়, টাটা শিগগিরই বাজারে আনছে CNG ও সম্পূর্ণ বৈদ্যুতিক (ইলেকট্রিক) সংস্করণ। ইভি (EV) মডেল একবার চার্জে প্রায় ২৫০ কিলোমিটার চলতে পারবে বলে জানানো হয়েছে।
চমকপ্রদ মূল্য, ইএমআই সুবিধা
টাটা ন্যানোর নতুন পেট্রোল সংস্করণের এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে মাত্র ২.৮০ লাখ টাকা (ভারতীয় মুদ্রায়)। তবে কিছু নির্দিষ্ট ফিচার বাদ দিয়ে বেসিক সংস্করণের মূল্য হবে মাত্র ১.৪৫ লাখ টাকা। বৈদ্যুতিক সংস্করণের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৫ থেকে ৭ লাখ টাকার মধ্যে। পাশাপাশি, ক্রেতাদের জন্য থাকবে সহজ কিস্তিতে (EMI) ক

