ছবি: সংগৃহীত
কর্মজীবন, শিক্ষাজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনায় এক প্রতিশ্রুতিশীল প্রশাসনিক নেতা
কর্পোরেট প্রশাসনে অভিজ্ঞ পেশাজীবী রুবেল হাসান আদি দারাজ বাংলাদেশ লিমিটেডের প্রশাসন বিভাগের ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) পদে দায়িত্ব গ্রহণ করেছেন। ২০২৫ সালের ১৫ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগ দেন। দারাজের প্রশাসনিক কাঠামোকে আরও সুসংগঠিত, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করতে তাঁর এই নিয়োগকে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।
কর্পোরেট অভিজ্ঞতায় সমৃদ্ধ পেশাজীবন
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রুবেল হাসান আদি দেশের কর্পোরেট প্রশাসন, নিরাপত্তা ব্যবস্থাপনা ও মানবসম্পদ খাতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। দারাজে যোগদানের আগে তিনি দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আব্দুল মোনেম লিমিটেডে ম্যানেজার—অ্যাডমিনিস্ট্রেশন, সিকিউরিটি ও প্রোটোকল পদে কর্মরত ছিলেন। সেখানে তিনি প্রশাসনিক কাঠামো উন্নয়ন, অফিস ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা, ভেন্যু ও ভিআইপি প্রোটোকলসহ বিভিন্ন দায়িত্ব অত্যন্ত সফলভাবে সম্পাদন করেন।
এর আগে তিনি আরও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে মধ্যম ও উচ্চ পর্যায়ের প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো কেআইসি গ্রুপ এবং হেলথ অ্যান্ড হাইজিন পণ্যভিত্তিক সংস্থা বেস্ট এইড বাংলাদেশ।
একাডেমিক দক্ষতা ও পেশাগত প্রশিক্ষণ
রুবেল হাসান আদির শিক্ষাজীবনও অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। তিনি মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি এলএল.বি ডিগ্রি অর্জন করেন, যা তাকে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে আইনি দৃষ্টিকোণ থেকেও সমৃদ্ধ করেছে। এ ছাড়া তিনি এইচআরএম (HRM) এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (PGD) সম্পন্ন করেছেন।
তিনি দেশি-বিদেশি নানা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে আধুনিক কর্পোরেট প্রশাসন, ডিজিটাল রিসোর্স ম্যানেজমেন্ট, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং ইথিক্যাল লিডারশিপ বিষয়ে নিজেকে প্রশিক্ষিত করে তুলেছেন।
দারাজে ভবিষ্যৎ পরিকল্পনা
নতুন দায়িত্ব নিয়ে রুবেল হাসান আদি দারাজেà

