ছবি: সংগৃহীত
প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল ইন্টারনেট, দুঃখপ্রকাশ করলেন ইলন মাস্ক
বিশ্বব্যাপী স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্পেসএক্সের ‘স্টারলিংক’ ইন্টারনেট সার্ভিসে নজিরবিহীন বিভ্রাট দেখা দিয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্তত ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ৬০ লাখ ব্যবহারকারী একযোগে ইন্টারনেট সংযোগ হারান। সমস্যাটি প্রায় দুই ঘণ্টা ৩০ মিনিট স্থায়ী হয়।
এই বড় ধরনের বিভ্রাটের ফলে গ্রাহকদের ব্যক্তিগত, বাণিজ্যিক ও জরুরি সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টা থেকে (বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টা) সমস্যা শুরু হয় বলে জানিয়েছে বিভ্রাট ট্র্যাককারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’। ওই সময় শুধু যুক্তরাষ্ট্রেই ৬১ হাজারের বেশি বিভ্রাট রিপোর্ট জমা পড়ে।
প্রযুক্তিগত ত্রুটিই মূল কারণ
স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস জানান, “বিভ্রাটের সময় বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা আমাদের গ্রাহকেরা ইন্টারনেট সংযোগ হারান। সমস্যাটি মূলত আমাদের মূল নেটওয়ার্ক পরিচালনায় ব্যবহৃত অভ্যন্তরীণ সফটওয়্যারের একটি ত্রুটি থেকে সৃষ্টি হয়েছে। আমরা এটি দ্রুত সমাধান করেছি এবং গভীরভাবে বিশ্লেষণ করছি যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।”
নিকোলস আরও বলেন, “স্টারলিংক সব সময়ই নির্ভরযোগ্য এবং স্থিতিশীল নেটওয়ার্ক সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। এই বিভ্রাট আমাদের জন্যও এক বড় শিক্ষা।”
দুঃখপ্রকাশ ইলন মাস্কের
স্টারলিংকের প্রতিষ্ঠাতা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লেখেন, “এই বিভ্রাটের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। স্পেসএক্স ইতোমধ্যেই মূল কারণ চিহ্নিত করেছে এবং চিরতরে এই সমস্যার সমাধানে কাজ শুরু করেছে।”
মাস্কের এই বার্তায় গ্রাহকদের মাঝে কিছুটা আশ্বস্তি ফিরলেও প্রযুক্তি বিশ্বে এই ধরনের বিশ্বব্যাপী বিভ্রাট স্টারলিংকের নির্ভরযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে।
প্রযুক্তিবিদদের আশঙ্কা
বিশ্লেষকরা বলছেন, স্টারলিংকের মতো একটি উচ্চ-নির্ভরযোগ্য স্যাটেলাইট নেটওয়ার্কে এত বড়

