ছবি: সংগৃহীত
সরকারি সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহৃত সার্ভার সফটওয়্যার ‘শেয়ারপয়েন্ট’-এর ওপর সাইবার হামলার হুমকি বেড়েছে বলে সতর্ক করেছে মাইক্রোসফট। এ পরিস্থিতিতে দ্রুত নিরাপত্তা আপডেট ইনস্টল করার আহ্বান জানিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।
শনিবার মাইক্রোসফট এক বিবৃতিতে জানায়, প্রতিষ্ঠানগুলো অভ্যন্তরীণভাবে ব্যবহৃত শেয়ারপয়েন্ট সার্ভারগুলো হ্যাকারদের টার্গেট হতে পারে। তবে ক্লাউডভিত্তিক ‘মাইক্রোসফট ৩৬৫ শেয়ারপয়েন্ট অনলাইন’ এই আক্রমণের আওতার বাইরে রয়েছে।
মাইক্রোসফটের একজন মুখপাত্র জানান, “আমরা ইতোমধ্যে নিরাপত্তা হালনাগাদ (সিকিউরিটি আপডেট) প্রকাশ করেছি এবং গ্রাহকদের দ্রুত তা ইনস্টল করার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (CISA), মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সাইবার ডিফেন্স কমান্ড এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে আমরা কাজ করছি।”
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট প্রথম এ হামলার খবর প্রকাশ করে। পত্রিকাটি জানায়, অজ্ঞাত হ্যাকাররা একটি অজানা দুর্বলতা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর উপর সাইবার হামলা চালিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই হামলাটি ‘জিরো ডে অ্যাটাক’, যা পূর্বে অজানা কোনো ত্রুটির সুযোগে চালানো হয়। এর ফলে বিশ্বজুড়ে অন্তত ১০ হাজারের বেশি সার্ভার ঝুঁকির মুখে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাইক্রোসফট জানায়, এই দুর্বলতার কারণে কোনো স্বীকৃত আক্রমণকারী নেটওয়ার্কে স্পুফিংয়ের মাধ্যমে প্রবেশ করতে পারে। অর্থাৎ, হ্যাকার নিজেকে একটি বিশ্বস্ত ব্যবহারকারী হিসেবে পরিচয় দিয়ে সার্ভারে প্রবেশ করতে সক্ষম হতে পারে।
এ পরিস্থিতিতে, মাইক্রোসফট তাদের গ্রাহকদের জন্য কিছু নির্দিষ্ট সুপারিশ দিয়েছে যাতে হ্যাকাররা ওই দুর্বলতা কাজে লাগাতে না পারে।
তবে যারা নিরাপত্তা আপডেট এখনই চালু করতে পারছেন না, তাদের জন্য মাইক্রোসফট পরামর্শ দিয়েছে, আপডেট আসা পর্যন্ত সার্ভারগুলো ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন রাখার।
মাইক্রোসফট আরও জানায়, তারা à

