ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র থেকে বছরে সাত লাখ টন গম আমদানির সমঝোতা
যুক্তরাষ্ট্রের সম্পূরক শুল্কের চাপ সামাল দিতে কৌশলী পথে এগোচ্ছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে দেশটি থেকে বছরে সাত লাখ টন উচ্চমানের গম আমদানির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই করেছে বাংলাদেশ।
রোববার (২০ জুলাই) রাজধানীর খাদ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশের পক্ষে সই করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সই করেন ইউএস হোয়েট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে সাওয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান। উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসন, বাণিজ্য সচিব মো. মাহবুবুর রহমান, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধি দল।
পাঁচ বছরের জন্য গম আমদানির চুক্তি
সমঝোতা অনুযায়ী, আগামী পাঁচ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রতিযোগিতামূল্যে বছরে সর্বোচ্চ ৭ লাখ টন গম আমদানি করতে পারবে। খাদ্য মন্ত্রণালয়ের মতে, এর মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিশ্চিতকরণ ও সরবরাহ ব্যবস্থার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, “এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে। এতে উভয় দেশের জনগণ উপকৃত হবেন।”
বাণিজ্য ঘাটতির প্রেক্ষাপট ও যুক্তরাষ্ট্রের শুল্ক
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে প্রায় ৬ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে, যা মূলত বাংলাদেশের অনুকূলে। এই ঘাটতি কমাতে এবং মার্কিন বাজারে পণ্যের প্রবেশাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র আমদানিতে আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ আগস্ট থেকে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এতদিন এই শুল্কহার ছিল গড়ে ১৫ শতাংশ। নতুন শুল্ক কার্যকর হলে তা দাঁড়াবে ৫০ শতাংশে, যা বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করà

