ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকেই কার্যকর হচ্ছে নিয়ম, দর্শকদের জন্য আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিতে নতুন উদ্যোগ
ঢাকা, ২০ জুলাই: বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের বহুদিনের দাবি ছিল—স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে গিয়ে যেন খাবার বা পানি নিয়ে বিড়ম্বনায় পড়তে না হয়। এবার সেই দাবি আংশিকভাবে পূরণ করতে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ থেকে শুরু হওয়া বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ থেকেই দর্শকরা নিরাপত্তা যাচাইয়ের পর স্টেডিয়ামে খাবার ও পানীয় নিয়ে প্রবেশের সুযোগ পাবেন।
বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা তল্লাশির মাধ্যমে খাবার ও পানীয় অনুমোদন করবে। তবে নিরাপত্তা ও ম্যাচের পরিবেশ রক্ষায় কিছু জিনিসপত্র নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে বিসিবি আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও নির্দেশনা প্রকাশ করেছে, যা স্টেডিয়ামে প্রবেশ ও অবস্থানের সময় মানতে হবে প্রত্যেক দর্শককে।
স্টেডিয়ামে প্রবেশের নতুন নিয়মাবলি:
১. অনুমোদন সাপেক্ষে খাবার ও পানীয় প্রবেশ:
দর্শকরা বাইরের খাবার এবং পানীয় নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন, তবে তা নিরাপত্তা কর্মীদের অনুমোদনের পরেই। কর্তৃপক্ষ বলছে, ‘নিরাপত্তা কর্মীরা প্রয়োজনে খাবারের মোড়ক খুলে বা ব্যাগ খুলে তল্লাশি করতে পারবেন।’
২. কিছু জিনিস সম্পূর্ণ নিষিদ্ধ:
নিরাপত্তা ও দর্শকদের সুবিধার জন্য বেশ কিছু জিনিসের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
- আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, আতশবাজি, ম্যাচ-লাইটার
- লেজার পয়েন্টার, ফ্লেয়ার
- ধাতব বা কাচের বোতল, কর্কযুক্ত বোতল, ক্যান
- ছুরি, আয়না, সিগারেট
- পেশাদার ভিডিও ক্যামেরা ও স্টিল ক্যামেরা
- পতাকা বহনের লাঠি, ভুভুজেলা, বাঁশি
- যে কোনো ধরনের বাজি বা বাজির সরঞ্জাম
- এবং যেকোনো বস্তু যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে
৩. স্পনসরদের প্রতি সম্মান ও বাণিজ্যিক বিধিনিষেধ:
স্টেডিয়ামের ভেতরে বা বাইরে অনুমোদনহীন কোনো পণ্যের ব্র্যান্ডিং নিষিদ্ধ। কোনো দর্শক যদি স্পনসরবিরোধী কার্যক্রমে জড়িত থাকেন, তাহলে তাকে বহিষ্কার বা আইনি পদক্ষেপের মুখে পড়তে হতে পারে।
৪. বাজি বা দুর্নীতিমূলক কার্যক্রমে জড়ালে শাস্তি:
বিসিবি জানিয়েছে, ক্রিকেটে দুর্নীতিমূলক কোন

