ছবি: সংগৃহীত
চীনের মিরর-মি’র তৈরি এই রোবট ছুঁয়ে ফেলেছে উসাইন বোল্টের রেকর্ডের ধারকাছা
চীনের উদ্ভাবনী প্রযুক্তি অঙ্গনে যুক্ত হয়েছে আরেকটি ব্যতিক্রমী সাফল্য। দেশটির রোবোটিক্স স্টার্টআপ Mirror Me এবং চ্যচিয়াং ইউনিভার্সিটির Humanoid Innovation Institute যৌথভাবে তৈরি করেছে রোবট কুকুর ‘ব্ল্যাক প্যান্থার টু’ (Black Panther 2), যা এখন বিশ্বের দ্রুততম রোবোটিক কুকুর হিসেবে স্বীকৃতি পেয়েছে।
গত রোববার (৬ জুলাই) চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চায়না সেন্ট্রাল টেলিভিশন (CCTV) সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে রোবটটি মাত্র ১৩.১৭ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্ট শেষ করে বিশ্বজুড়ে প্রযুক্তি ও ক্রীড়ামোদীদের চমকে দেয়।
রোবটের দৌড় প্রতিযোগিতায় ইতিহাস
চায়না মিডিয়া গ্রুপ (CMG) আয়োজিত World Robot Contest 2025-এর অংশ হিসেবে অনুষ্ঠিত Robotic Dog Mission Show-তে রেকর্ডটি সৃষ্টি হয়। এই ইভেন্টে ব্ল্যাক প্যান্থার টু ছাড়াও বিভিন্ন রোবোটিক কুকুরের দক্ষতা প্রদর্শিত হয়। বিশেষ করে XT70 নামের একটি রোবট কুকুর, যেটি উদ্ধার অভিযানে তার কার্যকারিতা প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।
প্রযুক্তির গতি, মানব দক্ষতার কাছে
মাত্র ৩৮ কেজি ওজন ও ৬৩ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এই রোবট কুকুরটি ১০ সেকেন্ডের মধ্যেই ১০ মিটার/সেকেন্ড গতিতে পৌঁছাতে সক্ষম। যেখানে বিশ্বের দ্রুততম মানব দৌড়বিদ উসাইন বোল্ট ২০০৯ সালে ১০০ মিটার স্প্রিন্টে ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড করেছিলেন, যার গতি ছিল গড়ে ১০.৪৪ মিটার/সেকেন্ড।
পুরনো রেকর্ড ভেঙে নতুন দিগন্ত
ব্ল্যাক প্যান্থার টু-এর ১৩.১৭ সেকেন্ডের এই সময় ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার KAIST প্রতিষà§

