ছবি: সংগৃহীত
বাংলাদেশের তরুণ প্রজন্মের আর্থিক লেনদেনকে সহজ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করে তুলতে যৌথভাবে একটি আধুনিক ডিজিটাল পেমেন্ট কার্ড চালু করেছে মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এবং পাঠাও পে।
‘কম্পেনিয়ন প্রিপেইড কার্ড’ নামে এই নতুন প্রিপেইড কার্ডটি মূলত ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই পাঠাও পে ওয়ালেটের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহারকারীদের দেবে দ্রুত ওয়ানটাচ পেমেন্ট, এটিএম থেকে অর্থ উত্তোলন, রিয়েল টাইম ব্যালেন্স চেকসহ নানা সুবিধা।
এটি সরাসরি বা ভার্চ্যুয়াল—দুভাবেই পাওয়া যাবে এবং মাস্টারকার্ডের মাধ্যমে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে নিরাপদ লেনদেন নিশ্চিত করবে। বিশেষভাবে ডিজাইন করা তিনটি ভিজ্যুয়াল থিম—স্টারলিট হরাইজন, পার্পল হেজ ও সানশাইন বিচ—এ পাওয়া যাচ্ছে এই কার্ডগুলো।
এমটিবি, মাস্টারকার্ড ও পাঠাও জানায়, তরুণদের আর্থিক স্বাধীনতা, খরচের ওপর নিয়ন্ত্রণ এবং প্রযুক্তির মাধ্যমে লেনদেন অভিজ্ঞতা আরও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
“আজকের তরুণেরা স্মার্ট ও নিরাপদ আর্থিক সমাধান চান, যা তাদের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই প্রিপেইড কার্ডগুলো সেই চাহিদা পূরণে সহায়ক হবে।”, বলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “এমটিবি সবসময় গ্রাহককেন্দ্রিক ডিজিটাল পণ্য ও সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই কার্ড চালুর মাধ্যমে আমরা গ্রাহকদের লেনদেনকে আরও আনন্দদায়ক ও স্বচ্ছন্দ করতে চাই।”
পাঠাওয়ের এমডি ও সিইও ফাহিম আহমেদ বলেন, “পাঠাও পের ওয়ালেট-লিংকড কার্ড দেশের জন্য একটি অভিনব ও যুগান্তকারী ধারণা। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজের মতো করে অর্থ খরচ, সঞ্চয় ও ব্যবস্থাপনা করতে পারবেন।”
কার্ডধারীরা মাস্টারকার্ডের মাধ্যমে পাবেন এক্সক্লুসিভ অফার ও ছাড়, যেটি অনলাইন ও অফলাইন দুই ক্ষেত্রেই প্রযোজ্য। দেশের যেকোনো এটিএম থেকে টাকা উত্তোলন, দ্রুত ট্রান্সফার, সহজ লেনদেন এবং নিরাপদ ব্যালেন্স চেকিংয়ের সুবিধা পাওয়া যাবে এই কার্ডà§

