রেমিট্যান্স
রপ্তানি ও রেমিটেন্স বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ
বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনেছে। রোববার অনুষ্ঠিত এ নিলামে প্রতি ডলার ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছে। সোমবার এসব ডলার কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে যুক্ত হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে ডলারের দাম বাড়ানোর লক্ষ্যেই এই নিলামের আয়োজন করা হয়েছে। বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনে বাংলাদেশ ব্যাংক একটি নির্দিষ্ট দরের নিচে দাম নামতে দেবে না—এমন বার্তা দিতে চায়।”
তিনি জানান, “ডলারের দর কমে যাওয়ার ফলে প্রবাসী আয় প্রেরণকারী ও রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপ বাজারকে স্থিতিশীল রাখার কৌশলের অংশ।”
এর আগে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত দরে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনলেও, এবারই প্রথম তা নিলামের মাধ্যমে করা হলো। রোববার অনুষ্ঠিত এই নিলামে অংশ নেয় দেশের একাধিক বাণিজ্যিক ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ১৩ জুলাই ডলারের গড় মূল্য ছিল ১২০ টাকা ৬০ পয়সা, যেখানে ১০ জুলাই ছিল ১২১ টাকা ৮৫ পয়সা। এতে স্পষ্ট যে বাজারে ডলারের মূল্য কিছুটা নিম্নমুখী।
ডলারের এই পতনের পেছনে প্রধান কারণ হিসেবে ব্যাংকাররা রেমিটেন্স ও রপ্তানি আয়ে ইতিবাচক প্রবাহ এবং মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে যাওয়াকে দায়ী করছেন। এছাড়া জুন মাসে আইএমএফ, এডিবি, জাইকা ও এআইআইবির কাছ থেকে পাওয়া ঋণের অর্থ ছাড়ের ফলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভেও ডলার সরবরাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিলামে অধিকাংশ ব্যাংক ১২০ টাকার আশপাশে দর প্রস্তাব করলেও, কেন্দ্রীয় ব্যাংক তা থেকে বেশি দরে ডলার কিনেছে। তিনি বলেন, “বাজারে স্পষ্ট বার্তা দিতেই এই সিদ্ধান্ত। ডলারের দà¦

