ছবি: সংগৃহীত
বিশ্ব রেকর্ডের হাতছানি থাকলেও থেমে গেলেন ভিয়ান মুল্ডার। এমন ব্যাটিং ফর্ম, এমন শাসন—তার সামনে ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়ে নতুন অধ্যায় রচনার হাতছানি। কিন্তু ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডকে সম্মান জানিয়ে মুল্ডার নিজেই নিজের ইনিংস থামিয়ে দিলেন। দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার ঘোষণা করলেন ইনিংস, যখন তিনি অপরাজিত ৩৬৭ রানে!
জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ায়ো টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চের সময় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মুল্ডার। তখন দলীয় রান ৬২৬/৫, আর তিনি নিজে ছিলেন ব্যাট হাতে অদম্য—৩৩৪ বলের ইনিংসে ৪৯টি চারের সঙ্গে চারটি ছক্কা, প্রতিপক্ষ বোলারদের ওপর একচ্ছত্র আধিপত্য।
রেকর্ডের কাছে গিয়ে থামা—কেন?
দিনের খেলা শেষে ধারাভাষ্যকার শন পোলকের প্রশ্নে এই অভাবনীয় সিদ্ধান্তের ব্যাখ্যা দেন মুল্ডার। অকপটে বলেন, “ব্রায়ান লারা একজন কিংবদন্তি। তিনি ৪০০ রান করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। সেই রেকর্ডটা তার সঙ্গেই মানায়। আমি মনে করি, এটা তার প্রাপ্য। ভবিষ্যতে আবার সুযোগ এলে, আমি একই সিদ্ধান্তই নেব। এই নিয়ে আমি প্রধান কোচ শুক্রি কনরাডের সঙ্গেও আলোচনা করেছি। তিনিও একমত হয়েছেন।”
মুল্ডারের মতে, টিম ফার্স্ট মেন্টালিটি তার এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। বলেন, “আমরা যা রান করেছি, তাতেই যথেষ্ট। এখন লক্ষ্য, দলকে জেতানো।”
অভিষেক নেতৃত্বেই ইতিহাসের পাতায়
বিশ্ব টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই ট্রিপল সেঞ্চুরির নজির নেই। দক্ষিণ আফ্রিকার ইতিহাসেও এত বড় ইনিংসের রেকর্ড আগে ছিল না। হাশিম আমলার ৩১১ ছিল দেশটির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সেটি ছাড়িয়ে গেছেন মুল্ডার।
আত্মবিশ্বাস ও আবেগে গলা ভারী করে বলেন, “আমি কখনও ডাবল সেঞ্চুরির স্বপ্নও দেখিনি, ট্রিপল তো অনেক দূরের কথা। কিন্তু দলের জন্য এই ইনিংস খেলতে পেরে গর্বিত। আমার স্বপ্ন সত্যি হয়েছে।”
ক্যারিয়ারের উত্থান-পতন থেকে শিক্ষা
২০১৯ সালে অভিষেক হলেও প্রথমদিকে দক্ষিণ আফ্রিকা দলে ছিà¦

