ছবি: সংগৃহীত
তানভিরের ঘূর্ণিতে দারুণ প্রত্যাবর্তন, সিরিজে সমতায় বাংলাদেশ
কলম্বো | শ্রীলঙ্কার মাটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিকদের ১৬ রানে হারিয়েছে টাইগাররা। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ৪৫.৫ ওভারে অলআউট হয় ২৪৮ রানে। জবাবে লঙ্কানরা থামে ২৩২ রানে। ব্যাটে-বলে সমান দাপট দেখিয়ে ম্যাচের নায়ক বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে নিয়েছেন ৩৯ রানে ৫ উইকেট।
ব্যাট হাতে লড়াকু ইনিংস
শুরুটা ছিল চ্যালেঞ্জিং। তৃতীয় ওভারেই ওপেনার তানজিদ হাসান ফেরেন ৭ রানে। তবে এরপর দ্বিতীয় উইকেটে ৬৩ রানের দৃঢ় জুটি গড়েন পারভেজ হোসেন ও শান্ত। দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নামা পারভেজ তুলে নেন তার প্রথম ফিফটি, ইনিংসটি থামে ৬৯ বলে ৬৭ রানে।
নাজমুল হোসেন শান্ত ফেরেন ১৪ রানে। এরপর অধিনায়ক মিরাজ ৯, শামীম হোসেন ২২ ও জাকের আলি ২৪ রান করে ফেরেন। দলের হাল ধরেন তাওহিদ হৃদয়। কিন্তু রান আউটের ফাঁদে পড়ে ৫১ রানেই থামেন তিনি।
শেষদিকে ঝড় তোলেন তানজিম হাসান সাকিব। ২১ বলে দুটি চার ও দুটি ছক্কায় ৩৩ রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন ২৪৮ রানে। মুস্তাফিজুর রহমানের সঙ্গে তার ৩০ রানের জুটি ছিল কার্যকর।
লঙ্কানদের হয়ে আসিথা ফার্নান্দো ৪টি, হাসারাঙ্গা ৩টি উইকেট নেন।
তানভিরের ঘূর্ণিতে এল জয়
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কাকে বিদায় করেন তানজিম। এরপর পাল্টা আক্রমণে মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন কুসাল মেন্ডিস। তবে ইনিংস বড় করতে দেননি তানভির ইসলাম। প্রথমে ভাঙেন নিশান মাদুশকার (১৭) সঙ্গে মেন্ডিসের ৬৯ রানের জুটি, এরপর ফিরিয়ে দেন ৫৬ রান করা মেন্ডিসকেও।
এরপর স্পিনারদের দাপটে চাপে পড়ে শ্রীলঙ্কা। মিরাজ ও শামীমের বোলিংয়ে আসালাঙ্কা (৬) ও কামিন্দু মেন্ডিস (৩৩) বিদায় নেন। উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে।
তবে দলকে লড়াইয়ে রাখেন জানিথ লিয়ানাগে। দুটি à¦

