ছবি: সংগৃহীত
ব্যাংকাস্যুরেন্সে বাজারে শীর্ষস্থানে, দ্রুততম সময়ে দাবি নিষ্পত্তির প্রতিশ্রুতি রক্ষা করছে প্রতিষ্ঠানটি
২০২৫ সালের প্রথম প্রান্তিকে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ১২৯ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি। গত বছর পুরো বছরে প্রতিষ্ঠানটি মোট ৪৩৯ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছিল। বিমা খাতে গ্রাহকের আস্থা বৃদ্ধির লক্ষ্যে গার্ডিয়ান লাইফ দাবি নিষ্পত্তির প্রক্রিয়ায় প্রযুক্তিনির্ভরতা বাড়িয়ে দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিত করছে।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে গার্ডিয়ান লাইফ ৯৫ শতাংশ বিমা দাবি মাত্র তিন কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করছে। সময় আরও কমাতে প্রতিষ্ঠানটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), মেশিন লার্নিং ও অটোমেশন প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করছে।
বর্তমানে গার্ডিয়ান লাইফের বিমা সুরক্ষায় রয়েছে দেশের ১ কোটি ২৬ লাখ মানুষ। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ৫০০টিরও বেশি দেশি ও আন্তর্জাতিক করপোরেট প্রতিষ্ঠান, যারা গ্রুপ বিমা সুবিধা গ্রহণ করছে। প্রতিষ্ঠানটি খুচরা (রিটেইল), মাইক্রোইনস্যুরেন্স, ডিজিটাল ও করপোরেট গ্রুপ বিমাসহ চার ধরনের বিমা সেবা দিয়ে থাকে।
২০২৪ সালের মার্চ মাসে ব্যাংকাস্যুরেন্স চালুর পর এ খাতেও উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে গার্ডিয়ান লাইফ। বাজার বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকাস্যুরেন্স খাতে মোট বিক্রির ৭৯ শতাংশের নিয়ন্ত্রণ ছিল গার্ডিয়ান লাইফের হাতে। দেশের একাধিক বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এ সেবা দেওয়া হচ্ছে।
ব্যাংকাস্যুরেন্স প্রক্রিয়া আরও কার্যকর ও ঝামেলামুক্ত করতে গার্ডিয়ান লাইফ চালু করেছে এসটিপি (স্ট্রেট থ্রু প্রসেসিং) প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকেরা কাগজপত্র ছাড়াই তাৎক্ষণিকভাবে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে বিমা গ্রহণ করতে পারছেন।
গার্ডিয়ান লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ রাকিবুল করà¦

