ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে এবার বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সমালোচিত আগের আসর পেছনে ফেলে টুর্নামেন্টকে আরও পেশাদার ও স্বচ্ছ করতে নতুন নীতিমালায় যাচ্ছে বোর্ড। বিদেশি স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির অধীনে বিপিএল আয়োজনের পাশাপাশি প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজিকেও টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।
মঙ্গলবার বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান জানান, বিপিএলের ১২তম আসরের সম্ভাব্য সময় ঠিক করা হয়েছে আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে।
তিনি বলেন, “বিপিএল নিয়ে নানা সমালোচনা থাকায় এবার সিদ্ধান্ত হয়েছে আন্তর্জাতিক মানের স্পোর্টস এজেন্সিকে পুরো আয়োজনের দায়িত্ব দেওয়া হবে। আইপিএল বা পিএসএলের মতোই আমরা এবার পুরো আয়োজন পেশাদারভাবে করতে চাই।”
সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ সম্মেলনে বলেন, “এত প্রশ্ন শুনে মনে হচ্ছে, বিপিএল এখনও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমরা চাই এই আসরটি হোক সম্পূর্ণ স্বচ্ছ, পরিকল্পিত এবং আন্তর্জাতিক মানের।”
বিপিএলের নতুন চক্রে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা দেওয়া হবে অন্তত পাঁচ বছরের জন্য। পাশাপাশি রেভিনিউ শেয়ারিংসহ আর্থিক কাঠামোতে আনা হবে পরিবর্তন।
ইফতেখার বলেন, “আগের নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেওয়া হবে না। নতুন করে আর্থিক মডেল তৈরি করা হবে এবং সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে নীতিমালা চূড়ান্ত করা হবে।”
স্বচ্ছতা নিশ্চিত করতে এবার বিসিবির বাইরে থেকে নেওয়া হবে বিভিন্ন খাতের বিশেষজ্ঞও। বিপিএল আয়োজন কমিটিতে এই বিশেষজ্ঞরা থাকবেন, যাতে বোর্ডের ‘ক্লিন ইমেজ’ বজায় থাকে।
জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারিতে হওয়ায় বিপিএলের সূচি নিয়ে শঙ্কা থাকলেও বিসিবি জানিয়েছে, ডিসেম্বর-জানুয়ারির মধ্যে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে সরকারের সবুজ সংকেত

