ছবি: সংগৃহীত
বাংলাদেশ টেস্ট দলে এখন যেন অপরিহার্য এক নাম তাইজুল ইসলাম। দলের অবস্থান যাই হোক না কেন, প্রতিটি সিরিজেই নিজের কাজটা ঠিকভাবে করে যান এই বাঁহাতি স্পিনার। তার ধারাবাহিক পারফরম্যান্সেই টেস্টে বাংলাদেশ প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ে থাকে বারবার।
সবশেষ কীর্তিটি গড়েছেন কলম্বো টেস্টে। আজ শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল। যদিও বাংলাদেশ ব্যাট হাতে পিছিয়ে পড়ে ২১১ রানে, তবু লঙ্কানদের লিডটা ৩০০-৪০০ না হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন তিনিই। আউট করেছেন দুই ওপেনার পাতুম নিশাঙ্কা ও লাহিরু উদারাকে, এরপর ফিরিয়েছেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা এবং দুই টেলএন্ডার থারিন্দু রত্নায়েকে ও আসিতা ফার্নান্দোকে।
এই ৫ উইকেটের মাধ্যমে টেস্টে ইনিংসে সর্বোচ্চ ৫ উইকেট নেওয়ার তালিকায় নতুন এক কীর্তি ছুঁলেন তাইজুল। ২০১৮ সালের পর থেকে বিশ্ব ক্রিকেটে যৌথভাবে সবচেয়ে বেশি বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব এখন তার। এই সময়ের মধ্যে তিনি ১৪ বার ৫ উইকেট নিয়েছেন, সমান সংখ্যকবার নিয়েছেন ভারতের পেস তারকা যশপ্রীত বুমরাও।
তাইজুল আজ অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ছাড়িয়ে গেছেন। তালিকায় তার ঠিক নিচে আছেন নাথান লায়ন (১২ বার) ও রবিচন্দ্রন অশ্বিন (১১ বার)। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো—এই কীর্তি গড়তে তাইজুল যেখানে বোলিং করেছেন মাত্র ৬৯ ইনিংসে, সেখানে বুমরার প্রয়োজন হয়েছে ৮৮ ইনিংসের।
এ নিয়ে দেশের বাইরে পঞ্চমবারের মতো ইনিংসে ৫ উইকেট পেলেন তাইজুল। এই তালিকায় তিনি এখন যৌথভাবে শীর্ষে, তার পাশে আছেন সাকিব আল হাসান। যদিও এই কীর্তিতে পৌঁছাতে সাকিবকে বল করতে হয়েছিল আরও আট ইনিংস বেশি।
বর্তমানে তাইজুলের টেস্ট উইকেট সংখ্যা ২৩৭। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট পাওয়া সাকিব আল হাসানের থেকে মাত্র ৯ উইকেট পেছনে তিনি। নভেম্বরের আয়ারল্যান্ড সিরিজেই এই রেকর্ড নিজের করে নিতে পারেন তিনি।
তাইজুল ইনিংসে ৫ উইকেট নেওয়ার দিক থেকে এখন পর্যন্ত ১৭ বার এ কীর্তি গড়েছেন। সাকিবের রেকর্ড ১৯ বারের চেয়ে মাত্র দুইটি কম। বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার তালিকায় তিনি এখন চতুà¦

