ছবি: সংগৃহীত
প্রযুক্তি জায়ান্ট গুগল বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু করেছে তাদের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল ওয়ালেট’, যা বিশ্বব্যাপী ‘গুগল পে’ নামে পরিচিত। সিটি ব্যাংক ও আন্তর্জাতিক কার্ড প্রতিষ্ঠান মাস্টারকার্ড এবং ভিসার সহযোগিতায় এই সেবা চালু হয়েছে।
এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড ও ভিসা কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে স্পর্শবিহীন লেনদেন করতে পারবেন। দেশ-বিদেশে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সুবিধাযুক্ত পস টার্মিনালে কেবল অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই নিরাপদ ও ঝামেলাবিহীন লেনদেন সম্পন্ন করা যাবে।
গুগল পেতে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা গ্রাহকের তথ্য নিরাপদ রাখে। ফলে প্লাস্টিক কার্ড বহনের প্রয়োজন নেই। বিমান ভ্রমণ থেকে শুরু করে দৈনন্দিন কেনাকাটা—সব ক্ষেত্রেই এই সেবা ব্যবহার করা যাবে।
মঙ্গলবার রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করেন। এ সময় মার্কিন দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, গুগল পেমেন্টস-এর গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “বাংলাদেশে গুগল পেকে আমরা স্বাগত জানাই। আমি বিশ্বাস করি, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য গন্তব্য হয়ে উঠবে।”
তিনি বলেন, “দেশের প্রযুক্তি খাতে আরও উন্নতি প্রয়োজন। চট্টগ্রাম বন্দর যদি বিদেশিরা পরিচালনা করে এবং আমরা সেখান থেকে দক্ষতা অর্জন করি, ভবিষ্যতে আমরা নিজেরাই আন্তর্জাতিক মানের বন্দর চালাতে সক্ষম হব।”
গুগল পেকে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুজন’-এর অংশ হিসেবে উল্লেখ করে গভর্নর বলেন, দেশের প্রতিটি নাগরিককে আর্থিক সেবার আওতায় আনতে হবে। এ লক্ষ্যে ব্যাংকগুলোকে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ব্যাংকিং খাতে

