ছবি: সংগৃহীত
আইপিএলে প্রথম শিরোপা জয়ের আনন্দঘন মুহূর্ত রূপ নেয় ভয়াবহ ট্র্যাজেডিতে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে উদ্যাপন চলাকালে পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। আহত হয়েছেন বহু ভক্ত। এই ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে উদ্যাপনের নিয়ম-কানুনে কঠোরতা আনতে যাচ্ছে তারা।
বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে বলেন, “বোর্ড বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়াতে সব ধরনের ঝুঁকি বিবেচনায় নেওয়া হচ্ছে।”
প্রথমে বিসিসিআই দায় স্বীকার না করলেও পরে তারা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটি নিরাপত্তাব্যবস্থার খুঁটিনাটি পর্যালোচনা করে নতুন নির্দেশিকা তৈরি করবে। এরই মধ্যে উদ্যাপন ঘিরে বেশ কয়েকটি নিয়ম প্রণয়ন করেছে বিসিসিআই। সেগুলোর মধ্যে রয়েছে:
- শিরোপা জয়ের পর ৩-৪ দিনের মধ্যে কোনো উদ্যাপন নয়
- তড়িঘড়ি বা তাৎক্ষণিক কোনো আয়োজন করা যাবে না
- বিসিসিআইয়ের পূর্বানুমতি ছাড়া কোনো ইভেন্ট নয়
- লিখিত অনুমোদন ছাড়া কোনো উদ্যাপন আয়োজন নয়
- ৪-৫ স্তরের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে
- ভেন্যু ও যাতায়াতপথে মাল্টিলেয়ার নিরাপত্তা টিম রাখতে হবে
- খেলোয়াড় ও স্টাফদের জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- জেলা পুলিশ, রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের লিখিত অনুমতি নিতে হবে
- সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর ছাড়পত্র ছাড়া কোনো আয়োজন নয়
গত ৪ জুন আইপিএলের শিরোপা নিয়ে বেঙ্গালুরু ফেরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। শুরুতে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দলটি। পরে চিন্নাস্বামী স্টেডিয়ামে ভক্তদের জন্য আয়োজন করা হয় সংবর্ধনা।
যদিও ট্রাফিক পুলিশ বাস প্যারেডের অনুমতি দেয়নি, তবুও ফ্র্যাঞ্চাইজি নিজেদের উদ্যোগে আয়োজনের ঘোষণা দেয়। প্যারেড বাতিল হলেও সন্ধ্যার আগেই স্টেডিয়ামের বাইরে জড়ো হন দুই লাখের বেশি সমর্থক। ধারণক্ষমতার অতিরিক্ত ভিড় সামলাতে না পারায় ঘটে মারাত্মক পদদলনের ঘটনা।
এ ঘটনায় আরসিবিà

