অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের (বিবিএল) আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফটে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও সৌম্য সরকার।
আগামী বৃহস্পতিবার মেলবোর্নে অনুষ্ঠিত হবে ছেলে ও মেয়েদের প্রতিযোগিতার বিদেশি ক্রিকেটারদের ড্রাফট। এর আগে মঙ্গলবার বিগ ব্যাশ কর্তৃপক্ষ ড্রাফটে থাকা খেলোয়াড়দের পূর্ণ তালিকা প্রকাশ করে। এবার পুরুষ বিভাগের ড্রাফটে অংশ নিচ্ছেন বিশ্বের ২২টি দেশের মোট ৪৪০ জন ক্রিকেটার।
বাংলাদেশ থেকে এই ১১ ক্রিকেটারের কেউ এখনো পর্যন্ত বিগ ব্যাশে খেলার সুযোগ পাননি। এখন পর্যন্ত কেবল সাকিব আল হাসানই বাংলাদেশের হয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন।
গত আসরে হোবার্ট হারিকেন্সের ড্রাফটে দলে জায়গা পেয়েছিলেন লেগস্পিনার রিশাদ হোসেন। তবে শেষ পর্যন্ত তিনি যেতে পারেননি নানা জটিলতায়। এবার নতুন করে তাকে দলে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
এবারের ড্রাফটে সবচেয়ে চমক জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সফলতম পেসার গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। পরে আইপিএল ও দক্ষিণ আফ্রিকার এসএটোয়েন্টিতে খেলার আগ্রহ প্রকাশ করলেও কোনো দল পাননি। তবে চলতি মাসে ভাইটালিটি ব্লাস্ট দিয়ে তিনি ১১ বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেই ক্যারিয়ার সেরা বোলিং করেন—১৭ রানে ৩ উইকেট। পরের ম্যাচগুলোতেও নিয়েছেন নিয়মিত উইকেট।
আগামী মাসে ৪৩ বছর বয়স পূর্ণ করতে যাওয়া অ্যান্ডারসন এবার বিগ ব্যাশে দল পান কি না, সেটিই দেখার বিষয়।
ড্রাফটে আরও আছেন ভারতের সাবেক পেসার সিদ্ধার্থ কাউল। আন্তর্জাতিক মঞ্চে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা এই ডানহাতি পেসার ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মূলত বিদেশি লিগে খেলার লক্ষ্যে। আইপিএলে তিনি খেলেছেন কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।
ড্রাফটে টেস্ট খেলুড়ে দেশগুলোর পাশাপাশি আইসিসির সহযোগী সদস্য দেশ কানাডা, নামিবিয়া, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্à

