ছবি: সংগৃহীত
বাংলাদেশে চলচ্চিত্র পাইরেসি যেন এখন মামুলি ঘটনায় পরিণত হয়েছে। সদ্য মুক্তিপ্রাপ্ত ঈদের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত ছবি ‘তাণ্ডব’ও রেহাই পেল না এই অনৈতিক কর্মকাণ্ড থেকে। মুক্তির মাত্র পাঁচ দিনের মাথায় অনলাইনে ছড়িয়ে পড়েছে ছবির ফুল এইচডি সংস্করণ।
পরিচালক রায়হান রাফীর পরিচালনায় এবং শাকিব খান ও সাবিলা নূরের জুটিবদ্ধ অভিনয়ে নির্মিত এই চলচ্চিত্রটি ঈদের দিন থেকে দেশের ১৩৩টি সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সে একযোগে প্রদর্শিত হচ্ছিল। প্রথম থেকেই দর্শকমহলে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। তবে মুক্তির দিন থেকেই ছবির বিভিন্ন দৃশ্য ও সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হতে থাকে। আর সর্বশেষ পুরো সিনেমাটিই বিভিন্ন পাইরেটেড ওয়েবসাইটে ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঝকঝকে প্রিন্টে ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলেও এবার কঠোর অবস্থানে গেছেন পরিচালক ও প্রযোজকরা। গতকাল (শনিবার) বিকেলে এক জরুরি বৈঠক করেন ‘তাণ্ডব’ টিম। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পাইরেসির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরিচালক রায়হান রাফী সাংবাদিকদের বলেন, ‘যারা এই জঘন্য অপরাধে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি এবং আইনি প্রক্রিয়া শুরু করেছি। আমাদের প্রযুক্তি টিমও কাজ করছে। এখনকার প্রযুক্তির সাহায্যে যেকোনো জায়গা থেকে এই ধরনের অপকর্মে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব।’
পাইরেসির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ছবির অন্যান্য কলাকুশলীরাও। ছবির প্রযোজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়, এটি শুধু একটি সিনেমার ক্ষতি নয়, বরং গোটা দেশের চলচ্চিত্র শিল্পের জন্য হুমকিস্বরূপ।
ছবির অভিনয়শিল্পী ও বিষয়বস্তু:
‘তাণ্ডব’ ছবিতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো দেখা গেছে ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূরকে। ছবিতে আরও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী রোজী সিদ্দিকী, জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত, ডা. এজাজ, এফ এস নাঈম প্রমুখ। এছাড়া অতিথি চরিত্রে দর্শক দেখতে পেয়েছেন আফরান নিশো ও সিয়াম আহমেদকে।
সিনেমাটির গল্পে রাজনৈতিক উত্তাপ, ভালোবাসা ও প্রত

