ছবি: সংগৃহীত
বয়সভিত্তিক ক্রিকেটে নেতৃত্বগুণে নজর কেড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর বিপিএলে তরুণ বয়সেই অধিনায়কত্বের স্বাদ পান এই স্পিনিং অলরাউন্ডার। তবে জাতীয় দলে পূর্ণাঙ্গ নেতৃত্ব পেতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। এবার সেই স্বপ্নপূরণ হলো তার।
আগামী এক বছরের জন্য বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী শ্রীলঙ্কা সফর থেকেই তার অধিনায়কত্বের যাত্রা শুরু হবে।
২৭ বছর বয়সী মিরাজ বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, সেটি আমার জন্য অনেক বড় সম্মান। নিজের দেশকে নেতৃত্ব দেওয়া প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ।”
আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, আগামী এক বছরে মিরাজের অধীনে বাংলাদেশ খেলবে অন্তত সাতটি সিরিজে ২১টি ওয়ানডে ম্যাচ। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত আরও ১১টি ওয়ানডে ম্যাচ রয়েছে বাংলাদেশের সামনে।
২০১৩ সালে মাত্র ১৬ বছর বয়সেই অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্বের দায়িত্ব পান মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে বাংলাদেশ অংশ নেয় ২০১৪ ও ২০১৬ সালের যুব বিশ্বকাপে। বিশেষ করে ২০১৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে মিরাজের নেতৃত্বে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ, যা তখন পর্যন্ত যুব বিশ্বকাপে দেশের সর্বোচ্চ সাফল্য ছিল।
২০১৯ সালে বিপিএলে রাজশাহী কিংসের নেতৃত্ব দিয়ে মাত্র ২১ বছর ৭২ দিন বয়সে ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বিতীয় কনিষ্ঠ অধিনায়ক হন মিরাজ। এরপর নিয়মিতই বিপিএলে অধিনায়কত্ব করেন তিনি।
জাতীয় দলের হয়ে ২০২৩ সালে প্রথমবার অধিনায়কত্বের সুযোগ পান মিরাজ, আফগানিস্তানের বিপক্ষে শান্তর অনুপস্থিতিতে। একই বছর ওয়েস্ট ইন্ডিজ সফরেও চোটের কারণে শান্ত খেলতে না পারায় নেতৃত্ব পান মিরাজ। যদিও তার অধীনে ওয়ানডেতে বাংলাদেশ সব ম্যাচ হারলেও টেস্টে একটি জয় এসেছিল ক্যারিবিয়ানদের বিপক্ষে।
পূর্ণাঙ্গ মেয়াদে দায়িত্ব পেয়ে মিরাজ জানালেন সাহসী ক্রিকেট খেলার বার্তা, “এই দলের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমরা প্রতিভাব

