ছবি: সংগৃহীত
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট উইন্ডোজের জনপ্রিয় অ্যাপ নোটপ্যাডে পরীক্ষামূলকভাবে চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। উইন্ডোজ ১১-এর ‘ডেভ’ ও ‘ক্যানারি’ চ্যানেলের ইনসাইডারদের জন্য একটি নতুন আপডেটের মাধ্যমে এই সুবিধা চালু করা হয়েছে।
প্রযুক্তি-বিষয়ক সাইট পিসিওয়ার্ল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, আপডেটের ফলে নোটপ্যাড, পেইন্ট ও স্নিপিং টুল—এই তিনটি অ্যাপে যুক্ত হয়েছে নতুন এআই সুবিধা। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো নোটপ্যাডে যুক্ত হওয়া লেখা তৈরির ফিচার। এটি জেনারেটিভ এআই ব্যবহার করে ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ নতুন লেখা তৈরি করতে পারবে। এতে করে ব্যবহারকারীরা খুব দ্রুত খসড়া লেখা পেতে পারবেন।
নতুন ফিচারটি ব্যবহারের জন্য, ডকুমেন্টের যেকোনো অংশে ডান ক্লিক করে ‘রাইট’ অপশন বেছে নিতে হবে। এরপর নির্দেশনা টাইপ করলে এআই স্বয়ংক্রিয়ভাবে লেখা তৈরি করবে, যা থেকে ব্যবহারকারী চাইলে ‘কিপ টেক্সট’ বা ‘ডিসকার্ড’ অপশনে ক্লিক করে সিদ্ধান্ত নিতে পারবেন। এ সুবিধা ব্যবহারের জন্য প্রয়োজন হবে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট ও নির্দিষ্ট পরিমাণ এআই ক্রেডিট।
পেইন্ট অ্যাপে যোগ হয়েছে দুটি নতুন এআই ফিচার। একটি হচ্ছে এআইচালিত স্টিকার ফিচার, যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তৈরি স্টিকার যোগ করা যাবে। অন্যটি ‘স্মার্ট সিলেকশন টুল’, যা দিয়ে ছবির নির্দিষ্ট অংশ আলাদা করে সহজে সম্পাদনা করা যাবে। তবে এই দুটি ফিচার শুধুমাত্র কোপাইলট প্লাস পিসিতে চালু থাকবে।
এছাড়া স্নিপিং টুলে যুক্ত হয়েছে নতুন একটি এআই-চালিত ফিচার, ‘পারফেক্ট স্ক্রিনশট’। এই ফিচার স্ক্রিনশট তোলার সময়ই এমনভাবে ছবি সংগ্রহ করে, যাতে পরে আলাদা করে কাটাছাঁটা বা রিসাইজ করার প্রয়োজন না পড়ে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই সুবিধাটি ব্যবহার করতে কোপাইলট প্লাস পিসি দরকার হবে না—সব ধরনের উইন্ডোজ কম্পিউটারেই ফিচারটি পাওয়া যাবে।
মাইক্রোসফট জানিয়েছে, তারা উইন্ডোজের বিভিন্ন অ্যাপে আরও উন্নত এআই অভিজ্ঞতা যুক্ত করার পরিকল্পনা করেছে। নতুন এসব ফিচার সেই কৌশলেরই অংশ। কোম্পানির লক্ষ্য হচ্ছে, ব্যবহারকারীদà

