ছবি: উইকিপিডিয়া
ফরাসি ফ্যাশন হাউস ডিওর সাইবার হামলার শিকার হয়েছে। হ্যাকাররা প্রতিষ্ঠানটির কিছু গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে বলে নিশ্চিত করেছে ডিওর কর্তৃপক্ষ।
ডিওরের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যাকিংয়ের ঘটনায় আর্থিক কোনো তথ্য, যেমন ব্যাংক হিসাব বা ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য ফাঁস হয়নি। তবে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ঘটনায় ডিওরের দক্ষিণ কোরিয়ান ওয়েবসাইটে একটি বার্তা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ৭ মে প্রতিষ্ঠানটি হামলার বিষয়টি শনাক্ত করে। হ্যাকারদের কবলে পড়া তথ্যে গ্রাহকদের যোগাযোগের তথ্য, কেনাকাটার ইতিহাস এবং ব্যক্তিগত পছন্দ সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
এখনও পর্যন্ত কতজন গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানায়নি ডিওর। তবে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, চীনের কিছু গ্রাহককে বিষয়টি জানানো হয়েছে।
ডিওরের বিবৃতিতে বলা হয়েছে,
“হাউস অফ ডিওর সম্প্রতি জানতে পেরেছে, একটি অজ্ঞাত দল অনুমতি ছাড়া আমাদের কিছু গ্রাহকের ডেটায় প্রবেশ করেছে। বিষয়টি জানার পর আমরা সঙ্গে সঙ্গে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের সাইবার নিরাপত্তা দল ও বিশেষজ্ঞরা বিষয়টি তদন্ত করছেন।”
এছাড়া, তারা আরও জানিয়েছে,
“আমরা নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং প্রয়োজনে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বিষয়টি জানানো হচ্ছে। গ্রাহকের তথ্য সুরক্ষা ও গোপনীয়তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। এ ঘটনায় গ্রাহকদের অস্বস্তি হলে আমরা দুঃখ প্রকাশ করছি।”
এই ঘটনার পেছনে কারা জড়িত, এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায় স্বীকার করেনি।
প্রসঙ্গত, ডিওরের এই হামলার ঘটনা এমন এক সময় সামনে এলো, যখন যুক্তরাজ্যের বেশ কয়েকটি খুচরা বিক্রেতা, যেমন মার্ক অ্যান্ড স্পেন্সার ও কো-অপ, একই ধরনের সাইবার হামলার শিকার হয়েছে বলে জানায় ইন্ডিপেনডেন্ট।
বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বব্যাপী খুচরা ও ই-à¦

