ছবি: সংগৃহীত
ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর ও এশিয়া কাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল রোহিত শর্মা ও বিরাট কোহলিদের। তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতায় সফরটি আপাতত ঝুঁকির মুখে পড়েছে। একই কারণে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপও স্থগিত হতে পারে।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম *টাইমস অব ইন্ডিয়া* জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে। বিসিসিআইয়ের পরিকল্পনা, ওই সময় আইপিএলের স্থগিত হওয়া বাকি ম্যাচগুলো আয়োজন করা হতে পারে।
গতকাল ধর্মশালায় আইপিএলের একটি ম্যাচ চলাকালে নিরাপত্তাজনিত কারণে হঠাৎ খেলা বন্ধ করে দেওয়া হয়। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের খেলায় হঠাৎ করে ফ্লাডলাইট নিভিয়ে দেওয়া হয় এবং পরে ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়। জানা যায়, ম্যাচ চলাকালে ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে একাধিক হামলা চালিয়েছে পাকিস্তান। এর আগে কাশ্মীরে বন্দুকধারীদের হামলার জবাবে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।
পরিস্থিতির প্রেক্ষিতে আইপিএলের ১৮তম আসরের বাকি ১৬টি ম্যাচ এক সপ্তাহের জন্য স্থগিত করেছে বিসিসিআই। তবে বোর্ড সূত্রে জানা গেছে, এই টুর্নামেন্ট শিগগিরই পুনরায় চালু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। খেলোয়াড়দের নিরাপত্তা ও মানসিক স্বস্তির বিষয়টি এখন বিসিসিআইয়ের প্রধান অগ্রাধিকার।
এদিকে, আইপিএল আয়োজনের জন্য আরব আমিরাতও রাজি হয়নি বলে জানা গেছে। ফলে বিকল্প ভেন্যু নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে বিসিসিআইকে।
সবকিছু ঠিক থাকলে আইপিএলের পর জুনে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা ভারতের, যেখানে তারা পাঁচ টেস্টের সিরিজ খেলবে। এরপরই বাংলাদেশ সফরের কথা ছিল। তবে *টাইমস অব ইন্ডিয়া* জানিয়েছে, বিসিসিআই এখন এই সফর নিয়ে কোনো আলোচনা করতেও আগ্রহী নয়। বরং বাংলাদেশ সফর ও এশিয়া কাপ বাতিল করে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনেই বেশি মনোযোগী তারা।
বোর্ড সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানায়, এমনকি যদি আইপিএলের ম্যাচগুলো বাংলাদেশ সফর ও এশিয়া কাপের আগে শেষ করাও সম্ভব হয়, তবুও ভারতীয় বোর্ড সফর বা টুর্নামেন্টে অংশগ্রহণে নমনীয় হওয়ার কোনো ইঙ্গিত দ

