ছবি: হাসনাত আব্দুল্লাহ ও ছাত্রদল নেতা তামিম তামজীদ উৎস
গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ মে) সন্ধ্যায় এ হামলার সময় গাড়িতে থাকা হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাতপ্রাপ্ত হন। হামলাকারীরা গাড়িটিতেও ব্যাপক ভাঙচুর চালায়।
হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা তামিম তামজীদ উৎস তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিতর্কিত পোস্ট দেন, যেখানে তিনি পরোক্ষভাবে হামলাকারীদের প্রতি সহানুভূতি দেখান বলে অভিযোগ উঠে। তার এ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তোলে এবং পোস্টটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে ব্যাপক বিতর্কের মুখে পড়ে তামিম তামজীদ উৎস পোস্টটি মুছে ফেলেন এবং ক্ষমা প্রার্থনা করেন। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “কিছুক্ষণ আগে আমার করা একটি পোস্ট নিয়ে আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার তথ্য প্রথমে আমার কাছে অস্পষ্ট ছিল। আমি ভেবেছিলাম এটি একটি ভ্রান্ত খবর এবং সে ভাবনা থেকেই একটি ট্রল পোস্ট করি। পরে হামলার সত্যতা নিশ্চিত হওয়ার পরই তা মুছে ফেলি।”
তিনি আরও লেখেন, “আমার উক্ত পোস্টের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একইসঙ্গে দ্রুততম সময়ে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের হামলার শিকার না হন।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।
এই হামলা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেà

