ছবি: মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে সিলেটে থাকার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে বর্তমানে তিনি রয়েছেন কয়েক দিনের ছুটিতে। শুরুতে বাংলাদেশ ‘এ’ দলে রাখা হলেও পরে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ বাঁহাতি এই পেসারকে। তার বদলে দলে জায়গা পেয়েছেন সৈয়দ খালেদ আহমেদ।
চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট চলাকালীন সময়ে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।
তিনি বলেন, “একটি পরিবর্তন আনা হয়েছে। দল ঘোষণার সময় মুস্তাফিজ খুব বেশি ম্যাচ খেলেনি। পরে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে কিছু ম্যাচ খেলে ফেলায় তার পর্যাপ্ত ম্যাচ অনুশীলন হয়ে গেছে বলে মনে হয়েছে। তাই নির্বাচকরা অন্য কাউকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”
প্রায় এক দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলা মুস্তাফিজকে ‘এ’ দলে রাখা এবং পরে বাদ দেওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। তার ভাষায়, “অভিজ্ঞ খেলোয়াড়দের ‘এ’ দলে খেলানো নতুন কিছু নয়। কেউ চোট থেকে ফিরলে বা ম্যাচ অনুশীলনের প্রয়োজন হলে যে কোনো ক্রিকেটার ‘এ’ দলে খেলতে পারে। মুস্তাফিজ কিছুদিন খেলার বাইরে ছিল, সে কারণেই শুরুতে তাকে রাখা হয়। তবে পরে দেখা গেছে, সে পাঁচটি ম্যাচ খেলে ২৮ ওভার বল করেছে এবং কিছুটা অনুশীলন হয়ে গেছে।”
এ মাসেই পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে মুস্তাফিজের বোলিং পরখ করার ইচ্ছা ছিল নির্বাচকদের। সিলেটের স্পিন সহায়ক উইকেটে মুস্তাফিজকে তিন স্পেলে বোলিং করানো হলে সেটা তার জন্য ভালো প্রস্তুতি হতে পারত বলেও জানান তারা। তবে জাতীয় দলের জন্য তাকে প্রস্তুত রাখাটাই এখন প্রধান লক্ষ্য।
এদিকে দ্বিতীয় টেস্টে না খেলায় খালেদ আহমেদকে ‘এ’ দলে নেওয়া হয়েছে। প্রধান নির্বাচকের ভাষ্য, “যদি খালেদ টেস্ট খেলত, তাহলে মুস্তাফিজের বদলে অন্য কাউকে নেওয়া হত। যেহেতু সে খেলেনি, তাই খালেদই সুযোগ পেয়েছে ‘এ’ দলে।”
নিউজিল্যান্ড ‘এ’ দল ইতোমধ্যেই বাংলাদেশে পৌঁছেছে। তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে সোমবার, পরবর্তী ম্যাচগুলো হবে বুধবার ও ১০ মে। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর দুই দল দুটি আনঅফিসিয়াল টেস্টে মুখোমুখি হবে, যার প

