ছবি: সংগৃহীত
লন্ডন থেকে চার মাসের চিকিৎসা শেষে আগামী ৫ মে সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিষয়টি শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “ইনশাআল্লাহ, ম্যাডাম আগামী ৫ তারিখ সকালে দেশে ফিরছেন। আমাদের জানা মতে, তাঁর সঙ্গে আসছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।”
উল্লেখ্য, জোবাইদা রহমান ২০০৭ সালে স্বামী তারেক রহমান ও মেয়ে জাইমাকে নিয়ে লন্ডনে গিয়েছিলেন এবং এরপর আর দেশে ফেরেননি। তবে সৈয়দা শামিলা রহমান বেশ কয়েকবার দেশে এসেছেন। সর্বশেষ তিনি মায়ের অসুস্থতার কারণে দেশে এসে গত ২৯ এপ্রিল লন্ডনে ফিরে যান।
খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান। সেখানে পৌঁছানোর পরপরই তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি হন এবং বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন।
এরপর ২৫ জানুয়ারি থেকে তিনি ছেলেবাড়ি—তারেক রহমানের বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। অর্ধযুগের বেশি সময় পর এ বছর পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করেন সাবেক প্রধানমন্ত্রী।
খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “আলহামদুলিল্লাহ, আগের চেয়ে উনি ডেফিনেটলি ভালো।”
তিনি আরও জানান, কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনে গিয়েছিলেন, সেটি ফেরত আসার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হচ্ছে টেকনিক্যাল কারণে। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে বাংলাদেশ বিমানে তাঁর ফেরার প্রস্তুতি নেওয়া হয়েছে।
“বাংলাদেশ বিমানের মাধ্যমে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যদি এয়ার অ্যাম্বুলেন্স না আসে, তাহলে ম্যাডাম ৪ তারিখ রওনা দিয়ে ৫ তারিখ সকাল ১১টার দিকে দেশে পৌঁছাবেন,” বলেন মির্জা ফখরুল।
এদিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, “বাসà

